ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু

১ লাখ ইয়াবাসহ র‍্যাবের জালে ধরা দুই মাদক কারবারি

কক্সবাজার উখিয়ায় অভিযানে চালিয়ে একলাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে র‍্যাব সদস্যরা।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উখিয়া জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকায় ইয়াবার একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে একটি চক্র। এরই প্রেক্ষিতে ৬ জুলাই (রোববার) ভোরে র‍্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ) ও সিপিসি-২ (হোয়াইক্যং) ক্যাম্পের যৌথ অভিযানে মাদারবনিয়ায় হানা দেয় একটি দল।

অভিযানে ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা, একটি স্মার্টফোন এবং একটি বাটন মোবাইল জব্দ করা হয়। একইসঙ্গে আটক করা হয় দুই মাদক কারবারিকে।

র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আটককৃতরা হলেন, কক্সবাজার সদরের উত্তর নুনিয়াছড়া বিমানবন্দর সড়ক এলাকার বাদশা মিয়ার ছেলে মো. মনির (৩২) ও উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকার রশিদ আহমেদের ছেলে মঞ্জুর আলম (২৮)।

র‍্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

১ লাখ ইয়াবাসহ র‍্যাবের জালে ধরা দুই মাদক কারবারি

আপডেট সময় : ০৯:২৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫