ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান
চাকসু নির্বাচন

হল সংসদে বিজয়ী হলেন বন কাগজে প্রচারণা চালানো টেকনাফের তামিম

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৪:২৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • 605

চাকসু নির্বাচনে প্রকাশিত ফলে শাহজালাল হল সংসদে সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন টেকনাফের সন্তান মাহমুদুর রহমান তামিম।

বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে হল সংসদের ফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা এনায়েত উল্লাহ পাটোয়ারী।

বিজয়ী হওয়ার পর তামিম এক পোস্ট ফেসবুক পোস্টে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আলহামদুলিল্লাহ। আমার প্রিয় জুনিয়র, ব্যাচমেট ও সিনিয়র — আপনাদের কষ্ট সার্থক!
আমরা জিতেছি।”

মাহমুদুর রহমান তামিম এক ব্যতিক্রমী প্রচারপত্র তৈরি করেছিলেন ‘বন কাগজ’ দিয়ে। নিজের ছবি সম্বলিত এ প্রচারপত্রে লেখা ছিল তার ব্যালেট নম্বরও।

বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের টেকনাফের এই কৃতি শিক্ষার্থী বলেন, “যেহেতু আমি পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করেছি, সেহেতু পরিবেশ দূষণের বিষয়টিও আমাকে দেখতে হবে। সাধারণ কাগজ যেখানে সেখানে ফেলা হলে সহজে নষ্ট হয় না। সেজন্য আমি বন কাগজ দিয়ে প্রচারপত্র তৈরি করেছিলাম।

তামিম বলেন, “রিসাইক্লিং করে তৈরি করা এ কাগজটিতে গাছের বীজ আছে। সেটি মাটিতে ফেলে দেওয়া হলে নষ্ট হয়ে গাছ জন্মাবে।” “আমার ইচ্ছা ছিল সাধারণ কাগজে আমি লিফলেট তৈরি করব না। এ কাগজ দিয়ে এক হাজার লিফলেট তৈরি করেছিলাম।

মাহমুদুর রহমান তামিম টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকার তজিল আহমেদর পুত্র, এবং জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ’র চাচাতো ভাই।

তামিম ২০২০ সালে টেকনাফ বর্ডার গার্ড পাবলিক স্কুল এবং ২০২২ সালে চট্টগ্রাম সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স বিভাগে ভর্তি হন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

চাকসু নির্বাচন

হল সংসদে বিজয়ী হলেন বন কাগজে প্রচারণা চালানো টেকনাফের তামিম

আপডেট সময় : ০৪:২৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫