ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

স্যার’ এর নাম ভাঙ্গিয়ে এসআইয়ের ১ লাখ টাকা ঘুষ দাবী, জানতেন না রামু’র ওসি!

বাদীর পরিবারের এক সদস্যের কাছে মামলার প্রতিবেদন জমা দিতে ১ লাখ টাকা ঘুষ চেয়েছেন

রামু থানার এসআই চিরঞ্জীব বড়ুয়া।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন একটি অডিও রেকর্ড টিটিএনের হাতে এসেছে।

বাদী রুপনা বড়ুয়ার দেবর প্রবাসী সোহেল বড়ুয়ার সাথে সেই ঘুষ চাওয়ার অডিওটির দৈর্ঘ্য ৬ মিনিট ১৬ সেকেন্ড।

সোমবার (৪ আগস্ট) ফাঁস হওয়া ঐ অডিওতে চিরঞ্জীব’কে বলতে শোনা গেছে,’ তোমার বিষয়টা নিয়ে আমি স্যারের সাথে কথা বলেছি। ‘

অডিওতে চিরঞ্জীব বলেন, ‘তোমার সাথে যেরকম কথা হবে সেরকমই হবে, কালকে সকালের মধ্যে ১জন এর জন্য ৭০ হাজার ২জনের জন্য ১ লাখ দিতে হবে। তোমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিও।’

ন্যায়বিচারের আশ্বাস দিয়ে চিরঞ্জীব আরো বলেন, ” আমি চাই তোমরা ন্যায়বিচার পাও এবং তুমি আমার টা দেখবা আর আমি সেভাবেই লিখবো।”

মাস কয়েক আগে রামুতে সেফটিক ট্যাংকের ছাঁদ থেকে ধাক্কা দিয়ে এক যুবককে নিচে ফেলে দেওয়ার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছিলো।

ঐ ঘটনায় আহত যুবকের স্ত্রী বাদী হয়ে রামু থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

বাদীর আইনজীবী শিপ্ত বড়ুয়া জানান, ‘ মামলার প্রতিবেদনে প্রকৃত আসামীদের অপরাধ দেখাতে আমার মক্কেলের পরিবারের কাছে ঘুষ চান এসআই চিরঞ্জীব। এমন নেক্কারজনক কান্ডের জন্য তার শাস্তি হওয়া উচিত।’

এপ্রসঙ্গে চিরঞ্জীবের বক্তব্য না মিললেও রামু থানার ওসি মুহাম্মদ তৈয়বুর রহমান বলেন, ” এই মামলার বিষয়ে আমি কিছু জানতাম না। সে নির্লজ্জ, ঘটনাটি শোনার পরপরই তাকে থানা থেকে অব্যাহতি দিয়েছি। ‘

‘ঘুষ’ দাবীর বিষয়টি জেলা পুলিশের নজরে এসেছে বলে জানিয়েছেন মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী।

তিনি জানান, সেই এসআইকে রামু থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

স্যার’ এর নাম ভাঙ্গিয়ে এসআইয়ের ১ লাখ টাকা ঘুষ দাবী, জানতেন না রামু’র ওসি!

আপডেট সময় : ১০:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫