ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

স্মার্টফোন কেঁ’ড়ে নেয়ায় উখিয়ায় কিশোরের আ’ত্ম’হ’ত্যা

কক্সবাজারের উখিয়ায় স্মার্টফোন কেড়ে নেয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল কোনারপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ৷ সে একই এলাকার মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ আজিজ (১৪)৷

স্থানীয়রা জানান, আসরের নামাজ পরে গাছের বাগানে দেখা যাচ্ছিলো এক কিশোরের লাশ৷ পুলিশকে খবর দিলে সন্ধ্যা সাড়ে ৭ টায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন৷ এরআগে সকালে পরিবারের সঙ্গে ঝগড়া হয়েছিল৷ পড়ালেখায় মনযোগী হওয়ার জন্য মূলত তার মা স্মার্টফোন নিয়ে ফেললে রাগ করে আত্মহত্যা করেছে৷ সে রুমখাঁপালং উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী৷

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহাজাহান জানান, সে এই এলাকার মেধাবী শিক্ষার্থী, হঠাৎ শুনেছি আত্মহত্যা করেছে৷ শুনেছি পড়াশোনায় মনযোগী হওয়ার জন্য সকালে স্মার্টফোন নিয়ে ফেলে পরিবার৷ তাই অভিমান করে গাছের বাগানে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে৷ তদন্ত করলে হয়তো আরও বিস্তারিত জানা যাবে৷

ঘটনাস্থল থেকে সংবাকর্মী আশেকুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি পরিবারের সঙ্গে মোবাইল নিয়ে ঝগড়া করে গাছের বাগানে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে৷

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে৷ এটি কি হত্যা নাকি আত্মহত্যা এখনো নিশ্চিত নয়৷ লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে জানান ওসি৷

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড

স্মার্টফোন কেঁ’ড়ে নেয়ায় উখিয়ায় কিশোরের আ’ত্ম’হ’ত্যা

আপডেট সময় : ০৯:৫০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫