ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে যাওয়া হলো না সেন্টমার্টিনের আব্দুল মালেকের ডিএমপির কমিশনার সাজ্জাত আলী পদত্যাগপত্র জমা দিয়েছেন বিডিআর হত্যাকাণ্ড দেশের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়: স্থানীয় সরকারমন্ত্রী লামায় বন্য হাতির আক্রমনে একজনের মৃত্যু শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি যাকাত ও ফিতরার মধ্যে পার্থক্য কী? মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ মারামারির মামলায় সেন্টমার্টিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দুই বছর কারাদন্ড জনপ্রশাসন, পুলিশ, শিক্ষায় আরও পরিবর্তন আসছে পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলার ফের তদন্ত চায় আসামিপক্ষ, রাষ্ট্রপক্ষ চায় দ্রুত বিচার বরকতময় খাবার সেহরি ​টেকনাফে ছাত্রদল নেতা আয়াছুল আলমের ইফতার বিতরণ

সৌদি আরবে যাওয়া হলো না সেন্টমার্টিনের আব্দুল মালেকের

  • তানভীর শিপু:
  • আপডেট সময় : ০৬:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 459

অল্প কদিন পরেই কথা ছিলো সৌদি আরবে যাওয়ার। সে লক্ষ্যে রামুর জোয়ারিয়ানালার বিকেএসপির লাগোয়া সরকারি ট্রেনিং সেন্টারে চলছিলো প্রশিক্ষন। আজ ছিলো প্রশিক্ষনের শেষ দিন। এই দিনটি ছিলো তার জীবনেরও শেষ দিন। বলছি সেন্টমার্টিনের পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর আব্দুল মালেকের কথা।

বুধবার দুপুর ২ টা। প্রশিক্ষন শেষ করে রামু থেকে সিএনজি যোগে কক্সবাজার শহরে ফিরছিলেন আব্দুল মালেক। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঝিলংজা বাংলাবাজার এলাকায় তাকে বহনকরা সিএনজিটির সাথে অপরদিক থেকে ছুটে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক জখমপ্রাপ্ত আব্দুল মালেক কে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আহত হয়েছে দুজন। তারাও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন,ঘটনাস্থলেই আব্দুল মালেক প্রাণ হারায়।

সেন্টমাটিনের ১ নং ওয়ার্ডের পশ্চিম পাড়া মৃত আলী হোসেনের পুত্র
৩৪ বছর বয়সী আব্দুল মালেক এক কন্যা সন্তানের জনক।স্থানীয় সী প্রবাল রিসোর্টের মালিক।

সে তার “ফেইসবুক বায়োতে নিজের সম্পর্কে সবশেষ লেখায় লিখেছেন-“মৃত্যুর পর আমার লাশটি জন্মভূমি সেন্টমার্টিন-এ বাবা-মায়ের কবরের পাশে শায়িত করিও”।

আব্দুল মালেক সেন্টমার্টিন দ্বীপ থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিক্রি অর্জন করা হাতেগোনা কয়েকজন মধ্যে একজন। সে চটগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি অনার্স শেষে এলএলএম ডিক্রি অর্জন করেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন জানিয়েছেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে আনা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাবা – মা মারা গেছে আগে , আজ সেও চলে গেলো। তার নিথর মরদেহ পড়ে আছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে যাওয়া হলো না সেন্টমার্টিনের আব্দুল মালেকের

This will close in 6 seconds

সৌদি আরবে যাওয়া হলো না সেন্টমার্টিনের আব্দুল মালেকের

আপডেট সময় : ০৬:৩২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬