ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় হাতিকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলার পরও শেষ রক্ষা হলো না! রামু কলেজ গেইটে নাইট মিনিবার ফুটবল ২০২৬ এর শুভ উদ্বোধন তেল শেষ হওয়ায় থেমেছিল বাস, যাত্রীরা নেমে বসেছিলেন রেললাইনে পৌর জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক কমিটি গঠন খোরশেদ হত্যার স্থান পরিদর্শনে ইউএনও ও ওসি, নিরাপত্তা জোরদারের উদ্যোগ উখিয়ায় তিন হাজার লিটার এসিড জব্দ খোরশেদ হত্যায় ১০ জনের নামে মামলা: তারিন সাক্ষী, আসামি কারা? সৈকতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনকালে এমপি শাহজাহান চৌধুরী-কক্সবাজারকে তুলে ধরুন মরিচ্যা চেকপোস্টে সিএনজি চালকের আসনের নিচ থেকে ৩০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার কলাতলীর আর্নিম রিসোর্টের কক্ষ থেকে পর্যটকের টাকা চুরির অভিযোগ! বন্ধ পাম্পে তেল নিয়ে বিপাকে পর্যটক, পাশে দাঁড়ালেন এমপি সাচিং প্রু জেরী ড্রেন পরিষ্কারে পৌরসভাকে এমপি কাজলের কঠোর নির্দেশনা: নামছে স্কেভেটর ও ট্রাক ঈদের ছুটিতে ১০ দিনে সড়কে নিভে গেলো ২৭৪ প্রাণ পদ্মার বুকে ডুবে থাকা বিবেক একদিনের ব্যবধানে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

সৈকতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনকালে এমপি শাহজাহান চৌধুরী-কক্সবাজারকে তুলে ধরুন

সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে শুরু হয়েছে প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসব।

শুক্রবার বিকেল ৫ টায় লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে আয়োজিত এ উৎসব ঘিরে নির্মাতা, শিল্পী, গণমাধ্যমকর্মী ও পর্যটকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সৈকত এলাকা।

দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
তিনি বলেন, কক্সবাজারে অনেক সংস্কৃতি রয়েছে, যা অনাবিষ্কৃত রয়েগেছে।
এগুলোকে আবিষ্কার করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারের সাংস্কৃতিক বিষয়গুলো ইংরেজিতে উপস্থাপন করা গেলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সৈকতের উন্মুক্ত মঞ্চে নাটক, চলচ্চিত্রসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা গেলে পর্যটকদের কাছে কক্সবাজার আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা মনোজিত ধীমন, নির্মাতা বন্ধন বিশ্বাস, তানবীর হাসানসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।

আয়োজক কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম জানায়, বড় পর্দায়, খোলা আকাশের নিচে চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা ফিরিয়ে আনাই এ উৎসবের মূল লক্ষ্য। ভবিষ্যতে এই আয়োজনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।

উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্রসহ বেশ কয়েকটি চলচ্চিত্র, এর মধ্যে ছিল ‘ছায়াবৃক্ষ’,’জল রং’ এবং ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘ডট’।

উৎসব চলাকালে প্রতিদিন সন্ধ্যায় লাবণী সৈকতে তিনটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যা সকল দর্শকের জন্য উন্মুক্ত।

শনিবার সমাপনী দিনে প্রদর্শিত হবে বেহুলা দরদী, ময়নার চর এবং মধ্যবিত্ত।

ট্যাগ :

চকরিয়ায় হাতিকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলার পরও শেষ রক্ষা হলো না!

সৈকতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনকালে এমপি শাহজাহান চৌধুরী-কক্সবাজারকে তুলে ধরুন

আপডেট সময় : ০৮:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬