ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা রফিকুল ইসলাম অসুস্থ : সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি কক্সবাজার শহরে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা আইনজীবীর ছবিতে জুতার মালা: জেলা বারের বিবৃতি ও নিন্দা গভীর রাতে বাড়িতে ঢুকে রোহিঙ্গা নারীকে ছুরিকাঘাত করলো আরসা সদস্যরা, নিয়ে গেছে টাকা ও স্বর্ণ চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি এক ঘন্টায়ও! মারাত্মক এক অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বার্মিজ মার্কেট! দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

সেন্টমার্টিন ‘মাস্টারপ্ল্যান’ এর খসড়া প্রকাশ, মতামত চায় মন্ত্রণালয়

পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচাতে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও প্লাস্টিক দূষণ রোধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে ‘সেন্ট মার্টিন মাস্টার প্ল্যান’ ও ‘প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ক নির্দেশিকার খসড়া সর্বসাধারণের মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে।

আগামী ২০ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে মতামত জানানোর আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

আজ সোমবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বর্তমানে পরিবেশগতভাবে চরম সংকটাপন্ন অবস্থায় রয়েছে। দ্বীপটির পরিবেশ সুরক্ষা, টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা ও অনিয়ন্ত্রিত পর্যটন ঠেকানোর লক্ষ্যে একটি সমন্বিত মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনার খসড়া প্রস্তুত করা হয়েছে। এই খসড়াটি মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইটের (www.moefcc.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সেন্টমার্টিন দ্বীপের মাস্টার প্ল্যানের ওপর আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের লিখিত মতামত পাঠাতে হবে। মতামত পাঠানোর ই-মেইল ঠিকানা: env2@moefcc.gov.bd।

একইসঙ্গে প্লাস্টিক দূষণ রোধে ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (ইপিআর) বিষয়ক নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, ২০২৫’-এর একটি খসড়াও প্রস্তুত করা হয়েছে। এই নির্দেশিকার ওপরও আগামী ২০ ডিসেম্বরের মধ্যে মতামত আহ্বান করা হয়েছে। প্লাস্টিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতামত পাঠানোর ই-মেইল ঠিকানা: env3@moefcc.gov.bd।

মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও সুচিন্তিত মতামতের ভিত্তিতে দেশের গুরুত্বপূর্ণ উপকূলীয় সম্পদ সেন্টমার্টিন দ্বীপ রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবিলায় একটি কার্যকর, বাস্তবসম্মত ও টেকসই পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতা রফিকুল ইসলাম অসুস্থ : সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি

সেন্টমার্টিন ‘মাস্টারপ্ল্যান’ এর খসড়া প্রকাশ, মতামত চায় মন্ত্রণালয়

আপডেট সময় : ০৯:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫