ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

সেই ‘মায়াশালিক’ পেজ রিমুভ করে প্রযুক্তি বিশেষজ্ঞ জানালেন ‘গুডলাক!’

‘ভিউ বাণিজ্যের জন্য নারীদের আপত্তিকর প্রশ্ন!’ শিরোনামে গত রবিবার (১৪ সেপ্টেম্বর) একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দি টেরিটোরিয়্যাল নিউজ- টিটিএন।

টিটিএনের নিজস্ব প্রতিবেদক আফজারা রিয়ার লেখা সাড়া ফেলে দেওয়া ঐ প্রতিবেদনে  ‘মায়াশালিক’ নামে আলোচিত এমন এক ফেসবুক পেজের চিত্র ফুটে উঠে যেটিতে এক যুবক ‘আপত্তিকর’ প্রশ্ন করে নারীদের বিব্রত করছেন।

প্রতিবেদন প্রকাশের পরপরই ভিডিও বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করেন সেই কন্টেন্ট ক্রিয়েটর রিদুয়ানুল হক মাহিন।

এবার আলোচিত ‘মায়াশালিক’ পেজ ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে বলে জানিয়েছেন মিজবাহ উদ্দিন নামে এক প্রযুক্তি বিশেষজ্ঞ।

তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘ভাইরাল Mayashalik পেইজ টি রিমোভ করে দেয়া হয়েছে। যদিও আমার ক্লায়েন্ট ছিল। আমি বেশ কয়েকবার সতর্ক করেছিলাম, এর পরেও কয়েকটা রুচিহীন কন্টেন্ট দেখলাম। যাইহোক, ভালো হয়ে ফিরে আসতে পারলে গুডলাক।’

এদিকে নেটিজেনরা টিটিএনকে প্রতিবেদনটির জন্য সাধুবাদ জানিয়েছেন।

তারা মনে করছেন, সমাজের বাস্তবতায় ‘সামাজিক যোগাযোগ মাধ্যম’ ফেসবুকের নিউজফিড এখন অরুচিশীল, মানহীন থেকে শুরু করে নেতিবাচক কন্টেন্টের কারখানায় পরিণত হয়েছে।

সামাজিক অবক্ষয় রুখতে টিটিএনের মতো বহুল প্রচারিত ডিজিটাল এবং মানসম্মত আধুনিক গণমাধ্যমগুলো সোচ্চার ভূমিকা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা নেটিজেনদের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

সেই ‘মায়াশালিক’ পেজ রিমুভ করে প্রযুক্তি বিশেষজ্ঞ জানালেন ‘গুডলাক!’

আপডেট সময় : ০১:০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫