ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া

সীমান্ত ব্যবস্থাপনায় আরকান আর্মি’র সাথে যোগাযোগের উদ্যোগ নিচ্ছে সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান বলেছেন, “আরাকান আর্মির চূড়ান্ত অবস্থা কী হয়, সেগুলো এখনো অস্পষ্ট। তবে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে অন্তত সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকে। ”

শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা: বাংলাদেশের প্রাসঙ্গিক বিবেচনাসমূহ’ শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেছেন তিনি।

বর্তমান পরিস্থিতি শুধু একটি মানবিক বিপর্যয়ের বিষয় নয়, এটা দেশের অভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তার বিষয়ও উল্লেখ করে খলিলুর রহমান বলেন, একটা তাৎক্ষণিক উদ্বেগ ছিল বর্তমান অবস্থায় আরও বেশি করে রোহিঙ্গা শরণার্থী চলে আসে কি না। এটা যাতে না হয়, সে জন্য আন্তর্জাতিক চাপ বজায় রাখা হচ্ছে।

ইউনিটি ফর বাংলাদেশ নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম এর উদ্যোগে ঢাবি’র অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে
আলোচনায় অংশ নেওয়া বক্তারা বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে আরাকান আর্মি, মিয়ানমার সরকারসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে।

বাংলাদেশ সীমান্তের ওপারে দীর্ঘ লড়াই-সংঘাতের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এতে বাংলাদেশ ও মিয়ানমারে—দুই পারে রোহিঙ্গাদের নিরাপত্তাঝুঁকি বেড়েছে। রাখাইনে পাঁচ লাখের মতো রোহিঙ্গা আছে। রাখাইনের রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে।

অনুষ্ঠানে সূচনা বক্তব্যে লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের এত দিনকার নীতি–কৌশল অকার্যকর প্রমাণিত হয়েছে। বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার ত্রুটি রোহিঙ্গাদের আসা ঠেকাতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

মিয়ানমার বা রাখাইনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে রোহিঙ্গা ইস্যু একমাত্র বিষয় নয় বলে মনে করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহফুজুর রহমান।

ভৌগোলিক ও সামরিক দিক থেকে বড় দুই প্রতিবেশীর (ভারত ও মিয়ানমার) একটির সঙ্গেও ভালো সম্পর্ক না থাকাকে কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখেন তিনি।

অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য বাংলাদেশের রাখাইন সম্প্রদায়কে যুক্ত করার প্রস্তাব দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক সায়মা আহমেদ মনে করেন, আন্তর্জাতিক আইন মেনে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে। এ জন্য মিয়ানমার সরকার, আরাকান আর্মি, রোহিঙ্গা জনগোষ্ঠীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা দরকার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন ইউনিটি ফর বাংলাদেশের মুখপাত্র মঞ্জুর মঈন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণ লেখক তুহিন খান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

সীমান্ত ব্যবস্থাপনায় আরকান আর্মি’র সাথে যোগাযোগের উদ্যোগ নিচ্ছে সরকার

আপডেট সময় : ০৮:৩৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪