ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন ​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও  ইফতার অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে ” -জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ২ মামলায় কারাগারে এন. আলম রামুর রাবার বাগানে মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ফাঁসিয়াখালীতে ১০৯৭ পরিবারের হাতে কার্ড উখিয়ার ক্যাম্পে পালিয়ে এল নারী-শিশু সহ ৬জন গুমের এগারো বছর – অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান পরিচালনা করে ৯ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে হ্নীলা ও হোয়াইক্যং সীমান্তে পৃথক দুটি অভিযানে এই বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়।

অভিযানের সময় সশস্ত্র মাদক কারবারীদের সঙ্গে বিজিবি সদস্যদের কয়েক দফায় গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি রামু সেক্টরের একটি বিশেষ যৌথ টহলদল হ্নীলার চৌধুরীপাড়া স্লুইচ গেইট এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১টার দিকে মিয়ানমার সীমান্ত দিয়ে ৮-১০ জন সশস্ত্র মাদক কারবারীকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে। এসময় মাদক কারবারীরা বিজিবিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই বন্দুকযুদ্ধের এক পর্যায়ে মাদক কারবারীরা ইয়াবার বস্তাগুলো ফেলে নাফ নদী ও পার্শ্ববর্তী কেওড়া জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাটি তল্লাশি করে ৭ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​একই রাতে অপর এক অভিযানে হোয়াইক্যং বিওপির মনিরঘোনা এলাকা থেকে ২ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে উখিয়া ব্যাটালিয়নের একটি টহলদল।

বিজিবি জানায়, উদ্ধারকৃত ইয়াবাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১০:৪৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬