ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কালবৈশাখী ঝড়ে গলল ‘সাদা সোনা’, কোটি টাকার ক্ষতিতে দিশেহারা চাষি

সীমান্তে গুলিবিদ্ধ আফনান ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে

  • টিটিএন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • 297

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আনা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলিবিদ্ধ শিশু হুজাইফাকে রাত ১০টা ৪৫ মিনিটে আমাদের হাসপাতালে আনা হয়েছে। অবস্থা দেখে বেশ সংকটাপন্ন মনে হয়েছে। তাকে আইসিইউতে নেওয়া হবে। বাকিটা পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে।

হাসপাতাল সূত্র জানায়, পৌঁছানোর সঙ্গে সঙ্গেই হুজাইফাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। তার জন্য আগেই পোস্ট-অপারেটিভ রুমে একটি সিট সংরক্ষণ করে রাখা হয়েছিল। শিশুটির সার্বিক অবস্থা মূল্যায়ন করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছে।

এর আগে, তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, মিয়ানমার সীমান্তে সহিংস পরিস্থিতির মধ্যে গুলিবিদ্ধ হয়ে হুজাইফা গুরুতর আহত হয়। ঘটনার পর থেকেই তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে আসছেন চিকিৎসকরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর

সীমান্তে গুলিবিদ্ধ আফনান ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে

আপডেট সময় : ০১:৩৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬