ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাপ্রধান পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ বৃষ্টি কমায় বাড়ছে গরম; আজ কমতে পারে তাপমাত্রা টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে উদ্ধার ২০ ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে দুদকের মামলা টাকা ও অলংকার নিয়ে উধাও আয়েশা! সন্ধান চায় ভুক্তভোগী পরিবার লোহাগাড়ায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু গোলকিপার সাঈদীর ওপর হামলা: হোয়ানকের চেয়ারম্যান ও তার পুত্রের নামে এজাহার দায়েরের প্রতিবাদে মানববন্ধন সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ১৫ জন উদ্ধার ভারুয়াখালী ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির ১৮১ সদস্যের কমিটি অনুমোদন ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে জেলে আহত

সিএনজি চালক কে আটকিয়ে রাখায় ডিসি বরাবরে ঈদগাঁও’র ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার বিরুদ্ধে একজন সিএনজি চালককে ধরে নিয়ে গিয়ে একটি তালাবদ্ধ রুমে আটকে রাখার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইউএনওর বিরুদ্ধে কক্সবাজার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন সিএনজি চালক।

জানা গেছে, গত ২৮ জানুয়ারী সকাল সাড়ে এগোরাটার সময় ঈদগাঁও বাস স্টেশনে সিএনজি চালক মোস্তাক মিয়া যাত্রী নামিয়ে দেওয়ার জন্য গাড়ি থামানোর সময় পেছনে ছিলো ইউএনও র গাড়ি। ইউএনওর গাড়ীকে সাইড দিতে দেরী হওয়ায় ইউএনও নিজে গাড়ি থেকে নেমে থাপ্পড় দিয়ে গাড়ির চাবি নিয়ে ফেলেন এবং তাকে পুলিশের গাড়িতে তুলে ইউএনও অফিসে নিয়ে গিয়ে একটি তালাবদ্ধ রুমে আটকে রাখে সারাদিন। পরে রাত দশটার দিকে তাকে ছেড়ে দেন। দুই দিন পর সিএনজি টি ছেড়ে দেন। খাবার বিহীন সারাদিন তালাবদ্ধ রুমে আটকে রাখার বিষয়ে স্থানীয় সিএনজি চালকসহ শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ।
পানির ছড়া সিএনজি চালক সমিতির সভাপতি মিজানুর রহমান জানিয়েছেন, এটা শ্রমিক নির্যাতন, এটার যথাযথ বিচার না হলে কঠোর কর্মসূচী দেয়া হবে।

কক্সবাজার আদালতের সিনিয়র আইনজীবী এডভোকেট সাজ্জাদ সাংবাদিকদের জানান,এটা মুলত ক্ষমতার অপব্যবহার এরকম ক্ষমতার অপব্যবহার করা আইনের কোথাও লেখা নেই। এটা শাস্তি যোগ্য অপরাধ।

এ বিষয়ে ইদগাঁও’র ইউএনও বিমল চাকমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,এরকম অবান্তর বিষয় নিয়ে কথা বলতে পারবো না। বক্তব্য নিতে হলে অফিসে এসে কথা বলেন বলে মোবাইলের লাইন কেটে দেন।

অন্যদিকে অভিযোগ এর বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দীন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি এ বিষয়ে তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি

সিএনজি চালক কে আটকিয়ে রাখায় ডিসি বরাবরে ঈদগাঁও’র ইউএনও’র বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ০৩:৫৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫