ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং লামায় জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৪৫ ক্রীড়াবিদকে সংবর্ধনা টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১ লোহাগাড়ায় মাদক সেবন করতে গিয়ে ধরা, সাবেক পুলিশ কনস্টেবলসহ দুজনের কারাদণ্ড দুদকের মামলায় টেকনাফ ইউপির সাবেক মেম্বার আব্দুল্লাহ ও তার বাবা আবুল বশরের কারাদন্ড সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয় রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান  বিশ্ব মশা দিবস আজ ৩৫ বছর পর আজ বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড

সালাহউদ্দিন আহমদের জন্মদিনে কক্সবাজার জেলা ছাত্রদলের নানা আয়োজন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং কক্সবাজার জেলার কৃতী সন্তান সালাহউদ্দিন আহমদের জন্মদিন উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রদলের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনের নেতৃত্ব দেন কক্সবাজার জেলা ছাত্রদলের নেতা ফাহিমুর রহমান। “এক শিক্ষার্থী, এক গাছ — সবুজ হোক প্রতিটি পাঠশালা” এই প্রতিপাদ্যে কক্সবাজার পলিটেকনিক ইন্সটিটিউট, কক্সবাজার সরকারি কলেজ এবং কক্সবাজার সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

দুপুরে কক্সবাজার শহরে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি হাফেজদের মাঝে পবিত্র কুরআন শরীফ উপহার প্রদান ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে বিভিন্ন রোগীদের জন্য রক্ত সংগ্রহ করা হয়।

বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে একটি উন্মুক্ত মঞ্চে পায়রা অবমুক্ত করে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সালাহউদ্দিন আহমদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া প্রার্থনা করেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে সালাহউদ্দিন আহমদের জন্য দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেন, “সালাহউদ্দিন আহমদ কক্সবাজার জেলার প্রথম মন্ত্রী, আধুনিক কক্সবাজারের রূপকার। তাঁর দেশপ্রেম, প্রজ্ঞা ও নেতৃত্ব গুণে আমরা অনুপ্রাণিত। মহান আল্লাহ তাকে সুস্থ রাখুক এবং দীর্ঘায়ু দান করুন।”

এসময় কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল হাসনাত, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বিপু,কক্সবাজার জেলা ছাত্রদল নেতা সালমান বাপ্পি, জাহেদ নুর জিতু, মোহাম্মদ সাইদ আনোয়ার, আল আসিফ, নজরুল ইসলাম,মোহাম্মদ আয়াছুল আলম সহ জেলা বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ

সালাহউদ্দিন আহমদের জন্মদিনে কক্সবাজার জেলা ছাত্রদলের নানা আয়োজন

আপডেট সময় : ১০:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫