ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

সালাউদ্দিনের কথা রাখলেন মাহফুজ!

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফাইড ফেইসবুক একাউন্ট থেকে থেকে স্ট্যাটাস দেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি লিখেন- “১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে!”

ঠিক ২৫ মিনিট পর তিনি ওই স্ট্যাটাস সম্পাদনা করে নিচে আরেকটি লাইন যুক্ত করে দেন। এতে তিনি লিখেন- “তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।”

স্ট্যাটাসটি এর মধ্যেই কয়েক হাজার শেয়ার ও রিয়েক্ট ভুক্ত হয়।

কিন্তু এরমধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদ একটি কর্মসূচি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। সাংবাদিকরা তাকে উপদেষ্টা মাহফুজের স্ট্যাটাসের কথা জানিয়ে প্রশ্ন ছুঁড়েন এমন কিছুর আভাস বিএনপি পাচ্ছেন কিনা?

উত্তরে সালাউদ্দীন আহমেদ মুখে হাসি নিয়ে বলেন, “আমি মনে করি, মাহফুজ আলম সাহেব হয়তো ঘন্টাখানেক পর সেটা আবার ডিলিট করবেন উনার কথা মাফিক। এ বিষয়ে আর কোনো বক্তব্য নাই। ধন্যবাদ।”

এরপর ঠিকই ঘন্টাখানেক পর থেকে উপদেষ্টা মাহফুজ আলমের সেই স্ট্যাটাস আর দেখা যায়নি।

তবে নেট দুনিয়ায় উপদেষ্টার সেই স্ট্যাটাসের স্ক্রিনশট ও সালাউদ্দীনের বক্তব্য দুইটি ঘুরতে থাকে। নেটিজেনরা অনেকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মিমও তৈরি করছেন। কেউ কেউ বলছেন- সালাউদ্দীনের কথা রাখলেন মাহফুজ!

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

সালাউদ্দিনের কথা রাখলেন মাহফুজ!

আপডেট সময় : ১২:৪০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫