ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম দুই মাস কারাগারে আনিস আলমগীর, জামিনের আশায় পরিবার ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী পুলিশসহ অন্যান্য বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী রমজান ঢুকতেই পুদিনার সেঞ্চুরি- শসা-লেবুর দামও চড়া! প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ পেকুয়ায় বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫ মেসুত ওজিল ও বিলাল এরদোয়ান কক্সবাজারে : রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ এক মাসে সড়কে ঝরল ৪৮৭ প্রাণ, মোটরসাইকেলে ৪০.২৪ শতাংশ প্রাণহানি রোজায় জুমার নামাজে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে আল-আকসায় প্রবেশের অনুমতি দেবে ইসরায়েল ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ রোজার ধর্মীয় গুরুত্ব রামুতে পুলিশের অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক নারী সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ ইয়াবা উদ্ধার

সাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদের দাফন সম্পন্ন, উখিয়া সমিতির শোক

কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার আহমদ সওদাগর (৮৩) গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় কক্সবাজার শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কক্সবাজারের সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই এবং ব্যাংকার আহসান মাহমুদ-এর পিতা।

মরহুমের প্রথম নামাজে জানাজা ১ জানুয়ারি বৃহস্পতিবার এশার নামাজের পর কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বদরমোকাম মসজিদে অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ জোনাব আলী মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, প্রয়াত আকতার আহমদ সওদাগর ছিলেন সাত ভাই-বোনের মধ্যে জ্যেষ্ঠ। ইতোমধ্যে পরিবারের একাধিক সদস্য পরপারে পাড়ি জমিয়েছেন। পরম করুণাময় আল্লাহর কী অপার মর্জি—যে দিনে তিনি ইন্তেকাল করেন, সেই দিনই ছিল তাঁর পিতার মৃত্যু দিবস। ২০০৩ সালের ১ জানুয়ারি তাঁর পিতা ইন্তেকাল করেছিলেন। এছাড়া সর্বকনিষ্ঠ ভাই আলহাজ্ব তমিজ আহমদ সওদাগরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আগামী ২৮ জানুয়ারি। পরিবারের জন্য এটি এক গভীর বেদনাবিধুর সময়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি,নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
কক্সবাজারস্থ উখিয়া সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির সকল সদস্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন—আমিন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

This will close in 6 seconds

সাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদের দাফন সম্পন্ন, উখিয়া সমিতির শোক

আপডেট সময় : ১১:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬