ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু কুতুবদিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৫, ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার হেরেও রেকর্ড করলো মহেশখালী উপজেলা ফুটবল দল পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটাতে হবে- মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশলীর মৃত্যু ২২ বছরেও সংস্কার হয়নি পেকুয়ার সিরাদিয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ টেকনাফে র‍্যাবের পৃথক অভিযান: বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক দর্শকের ঢল সামলাতে ব্যর্থ জেলা স্টেডিয়াম: আধুনিকায়ন এখন সময়ের দাবি! উখিয়ায় যুবদল নেতার নেতৃত্বে ইয়াবা ছিনতাইয়ের অভিযোগ চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেপ্তার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ৬ অক্টোবর বাংলাদেশে খেলতে চায় ব্রাজিল বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার বঙ্গোপসাগর লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে: রিজভী

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • 437

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় বিশেষ একটি দল দখল করে নিয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে। বড় বড় বিশ্ব বিদ্যালয়ের দায়িত্বে বসানো হয়েছে জামায়াতি চেতনার লোকজনকে। আমাদের সমর্থিত লোকজন যেমনভাবে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে, তেমনইভাবে এখনও বঞ্চিত হচ্ছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) বলেছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এগুলো হাসিনার কথার প্রতিধ্বনি। হাসিনা সরকার ও রাষ্ট্রকে এক করে দিয়েছে। এই সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। আর গণতন্ত্র মানেই আলোচনা-সমালোচনা। তীব্র সমালোচনা হবে এবং সরকার সব শুনবে। এরপর জনকল্যাণের পক্ষে যেসব সিদ্ধান্ত নেওয়া দরকার, সেগুলো দৃঢ়তার সঙ্গে বাস্তবায়ন করবে। এটাই তো সরকার।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের বিরোধিতা অপরাধ, কিন্তু সরকারের বিরোধিতা অপরাধ নয়। সরকারের বিরুদ্ধে যত সমালোচনা হবে, সেই সরকার যদি সৎ ও জনগণের সরকার হয়, তাহলে সমালোচনাকে আমন্ত্রণ করবে। অথচ মাউশি বলে দিলো সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘জনপ্রশাসনের সচিবের নামে কোটি টাকার দুর্নীতির ঘটনা এসেছে। তারপরও সে কীকরে সেখানে বহাল থাকে? এ ধরণের একটা ঘটনা জানার পরও তিনি কী করে জনপ্রশাসনের সচিব হিসেবে রয়েছেন?’

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘একটি রাজনৈতিক দল নানাভাবে মনে করছেন, জুলাই-আগস্টের বিজয় শুধু তাদের। এই অন্তর্বর্তী সরকার তাদের সরকার। আমাদের মনে হয় কোনও অবদান নেই। আমরা ১/১১ এর সরকারকে বলতাম সেনা সমর্থিত সরকার। আর এখন অনেকেই বলছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সেই বিশেষ দল সমর্থিত সরকার। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটা প্রমাণ হচ্ছে।’

অন্তর্বর্তী সরকারের বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, ‘সব দোসরদের উৎপাটন করে জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের দিয়েই প্রশাসন চলার কথা। সেই দোসররা আবার সচিবালয়ের ভেতরে মিছিল করে, দাবিদাওয়া পেশ করে। তারা মনে করছে, এটা তাদের ন্যায্য পাওনা। আজ কী করে সচিবালয়ের ভেতরে সেই পুরোনো দোসরদের লোকেরা আন্দোলন করে এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়? এটা জনগণ প্রত্যাশা করেনি। এই সরকার ভ্যাট-ট্যাক্স আরোপ করলেন। গণবিরোধী আমলাদের পরামর্শে এটা হয়েছে।’

ডিইএবর প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন– বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তারকাহীন মহেশখালী খেলোয়াড় সমিতিকে হারিয়ে মাঠ মাতালো রামু

সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে: রিজভী

আপডেট সময় : ১০:৫০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫