ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাত,কাতার বাহরাইনে বসবাসরত বাংলাদেশীদের সতর্কতা জারি দূতাবাসের জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী রাজাপালংয়ের আ তং ক উজির ‘হামিদ’,বিচার শালিসের নামে হয়রানি! দখল-ভরাটের সংকুচিত হচ্ছে পেকুয়ার ফুটখালী খাল লামায় অবৈধ দুই ইটভাটায় অভিযান: জরিমানা ৫ লাখ টাকা সদর থানার বিশেষ অভিযানে ১৪ মামলার ৭ পলাতক আসামি গ্রেপ্তার ফের বেপরোয়া পালংখালীর ‘আইস’ সম্রাট ইরান মাঝি টেকনাফ সৈকতে ভেসে এলো অজ্ঞাত ট্রলার উখিয়া থানায় দালাল ছাড়া হয়না কিছুই, বিপাকে স্বয়ং ওসি! ভাষা সৈনিক আলহাজ্ব নুরুল হুদা চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী রহমতের শেষ দিন আজ জুলাই গণহত্যার আসামিদের জামিন ও আওয়ামী লীগের কার্যালয় খোলায় জামায়াতের নিন্দা সাংবিধানিকভাবে জারি করা প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে বিল আকারে পেশ করা হবে:আইনমন্ত্রী তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

সদর থানার বিশেষ অভিযানে ১৪ মামলার ৭ পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট ১৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সদর থানার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ খুরুলিয়া চরপাড়ার মোহাম্মদ আলমগীর (৩২), কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনার রমজান আলী সিকদার ওরফে বাবু (১৯), খুরুশকুল পেঁচার ঘোনার মহিব উল্লাহ (৫০) ও ফজল করিম (৫৫), পিএমখালীর পূর্ব কাঠালিয়া মুরার মো. মুবিন (৩৫), পিএমখালীর মাছুয়াখালীর মো. মফিজুর রহমান ওরফে মুফিজ (৩০) এবং চৌফলদণ্ডীর ঘোনার পাড়ার রনি ড্রাইভার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিআর, সিআর, মিস ও নন-জিআরসহ বিভিন্ন ধরনের মামলার একাধিক পরোয়ানা বিচারাধীন ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

সদর থানার বিশেষ অভিযানে ১৪ মামলার ৭ পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬