ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের দুই বাসা থেকে উদ্ধার ৩ স্কুলছাত্রী বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান পেশকার পাড়ার মৎস্য ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আর নেই, বাদ আছর জানাজা আজ বিশ্ব হাত ধোয়া দিবস শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন

সড়ক দূর্ঘটনায় আহত ও নিহত ৩৭ পরিবার পেলো ১ কোটি ৭৩ লাখ টাকার অনুদান

কারো হাত নেই, কারো পা নেই, কেউ আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন,আবার কেউ কেউ দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের। সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সরকার।

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ৩৭টি পরিবারের মাঝে দেয়া হয়েছে ১ কোটি ৭৩ লাখ টাকার আর্থিক অনুদানের চেক।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ, ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালে কক্সবাজার জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক তুলে দেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহম্মেদ। এসময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক কর্মপ্রয়াস। এই আর্থিক সহায়তা তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আ.মান্নান। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে কতৃপক্ষ।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে চট্টগ্রাম বিআরটিএ পরিচালক মো, মাসুদ আলম, সহকারী পরিচালক মো. কামরু জ্জামান, কক্সবাজার সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী,
সিভিল সার্জন প্রতিনিধি ডা.মহিউদ্দীন মো. আলমগীর, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম হেলালী, শ্রমিক নেতা আবুল কালাম আবু, আহত ও নিহত পরিবারের স্বজনরা বক্তব্য রাখেন।

বিআরটিএ সূত্র জানায়, দুর্ঘটনায় আহত পরিবারের সদস্যদের সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং নিহত পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুদানের চেক গ্রহণ করে নিহত ও আহত পরিবারের সদস্যরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই বলেন, প্রিয়জন হারানোর শোক কখনো পূরণ হবার নয়, তবে এই সহায়তা চিকিৎসা, পুনর্বাসন ও জীবন চালিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

গেলো এক বছরের মহাসড়কের কক্সবাজার অংশে দূর্ঘটনায় প্রাণ গেছে ৩২ জনের।
সর্বশেষ গেলো ৫ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ঢালায় মারছা পরিবহন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের একই পরিবারের ছয়জন নিহত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

সড়ক দূর্ঘটনায় আহত ও নিহত ৩৭ পরিবার পেলো ১ কোটি ৭৩ লাখ টাকার অনুদান

আপডেট সময় : ০৩:১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫