ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপি নেতা লিয়াকত গুলিবিদ্ধ

সড়ক অবরোধ, ১ ঘন্টা পর স্বাভাবিক যান চলাচল

কক্সবাজারে দুর্বৃত্তের হামলায় লিয়াকত আলী (৪৫) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) রাত ৮ টার দিকে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লিয়াকত, উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, লিয়াকতকে উদ্দেশ্য করে অতর্কিত অবস্থায় এলোপাতাড়ি  গুলি চালিয়ে ৭/৮ জন দুর্বৃত্ত পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ হয়ে লিয়াকত গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

এঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে কক্সবাজার শহরের প্রবেশমুখ লিংকরোড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখেন লিয়াকতের সমর্থকসহ বিএনপি-নেতাকর্মীরা।

অবরোধের ফলে কক্সবাজার-টেকনাফ ও কক্সবাজার-চট্টগ্রাম সড়কে যানজটের সৃষ্ট হয়, স্তবির হয়ে পড়ে কক্সবাজার শহর অভিমুখে যান চলাচল । সড়কের দু-পাশে আটকে থাকে অসংখ্য যানবাহন, ভোগান্তিতে পড়েন পর্যটকসহ স্থানীয়রা।  প্রায় একঘন্টা পর অবরোধ তুলে হলে যান চলাচল স্বাভাবিক হয়।

এছাড়া এঘটনায় কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা, তারা জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ উল্লাহ রাশেদ বলেন, ‘ পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে লিয়াকতের উপর আওয়ামী লীগের লোকজন হামলা করেছে। অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে অনথায় তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে।’

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ‘ আমরা ঘটনা খতিয়ে দেখছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত আছে। ‘

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

বিএনপি নেতা লিয়াকত গুলিবিদ্ধ

সড়ক অবরোধ, ১ ঘন্টা পর স্বাভাবিক যান চলাচল

আপডেট সময় : ১০:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫