ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য চুরি-ছিনতাই রোধ, পরিবহন নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য নিয়ে আলোচনা জনরায় উপেক্ষিত হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি সাগরে ছাড়া হলো ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে ২ টি পিস্তল,৪২ রাউন্ড গুলিসহ আটক ২ হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

সে লক্ষ্যে ঢাকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সংগ্রহ করলেন মনোনয়ন ফরম।

তৃণমূল থেকে উঠে আসা এই নেত্রী বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি আইনি অঙ্গন ও দলীয় রাজনীতিতে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী।

​কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার এক ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া শামীম আরা স্বপ্না মরহুম আবুল খায়ের ও মরহুমা ফাতেমা খাতুনের কন্যা।

কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনি ১৯৭৬ সালে এসএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৭৮ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

​পেশাগত জীবনে শামীম আরা স্বপ্না একজন সফল আইনজীবী হিসেবে সুপরিচিত। ১৯৮৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ লাভের পর তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশা শুরু করেন। দীর্ঘ পেশাজীবনে তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তিনি দেশের প্রথম নারী পিপি হিসেবে নিয়োগ পান এবং ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবেও কাজ করেছেন।

​রাজনৈতিক অঙ্গনে শামীম আরা স্বপ্নার ত্যাগ ও দক্ষতা সর্বজনবিদিত। তিনি দীর্ঘ সময় কক্সবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক এবং ২০০৮ সালে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বিগত আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে জিআর ২৬/১০ এবং দ্রুত বিচার ৯৯/০০ সহ তিনটি মামলা দায়ের করা হলেও তিনি দমে যাননি। বরং কারাগারের ভেতরে ও বাইরে নির্যাতিত নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং অসংখ্য নেতা-কর্মীকে বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দিয়ে কারামুক্ত করেছেন।

​ব্যক্তিগত জীবনে তিনি বিশিষ্ট ক্রীড়াবিদ ও মহেশখালী কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিনের সহধর্মিণী। তাঁদের একমাত্র সন্তান মিনহাজ উদ্দিন মিশুক বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। রাজপথের সক্রিয় আন্দোলন, দক্ষ নেতৃত্ব এবং সাধারণ মানুষের প্রতি মমত্ববোধের কারণে দলের হাইকমান্ড ও স্থানীয় নেতা-কর্মীদের মাঝে সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে শামীম আরা স্বপ্নার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না

আপডেট সময় : ১০:২৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬