ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক: পাচারকাজে ব্যবহৃত বোট জব্দ পেকুয়ায় দীর্ঘ বছর পর দখলমুক্ত হচ্ছে শতবর্ষী খেলার মাঠ লোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, রয়েল ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা শিশু খাদ্য ভিন্ন মোড়কে বিক্রিসহ বিভিন্ন অপরাধে শহরের তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা জাতীয় যুব দিবস : কক্সবাজারে র‍্যালী ও আলোচনা সভা মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন

শিশু খাদ্য ভিন্ন মোড়কে বিক্রিসহ বিভিন্ন অপরাধে শহরের তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

কক্সবাজার শহরের অভিযান পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার বিকেলে শহরের আইবিপি রোড, বড় বাজার ও বাজারঘাটা এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আইবিপি রোড এলাকায় মেসার্স হোসেন স্টোরকে অন্য প্রতিষ্ঠানের মোড়ক, নাম, ঠিকানা ব্যবহার এবং মোড়কে প্রদর্শিত পণ্যের সাথে মোড়কের ভিতরের পণ্যের কোন সাদৃশ্য নাই এমন শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা, বড় বাজার এলাকায় মেসার্স হাসেম স্টোরকে মোড়কজাত পণ্যে এমআরপি না থাকায় ৫ হাজার টাকা এবং মেসার্স জাহাঙ্গীর স্টোরকে মোড়কজাত পণ্যে এমআরপি না থাকায় ৫ হাজার টাকাসহ সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় । এছাড়াও ডিমের দোকান, রেস্তোরাঁ, ফলের দোকান, শিশু খাদ্যের দোকান, মুদি দোকানসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য তদারকি করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য পণ্য বিক্রয় করছেন কিনা, মোড়কজাত পণ্যে যথাযথ তথ্য আছে কিনা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা ব্যবহার করছে কিনা, সঠিক ওজনে পণ্য ক্রয়- বিক্রয় হচ্ছে কিনা নিবিড় তদারকি করা হয়েছে। তদারকি চলাকালীন উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতন করা হয়েছে এবং আইন মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পরামর্শ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি চলমান থাকবে। অভিযানে পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

ট্যাগ :

মায়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক: পাচারকাজে ব্যবহৃত বোট জব্দ

শিশু খাদ্য ভিন্ন মোড়কে বিক্রিসহ বিভিন্ন অপরাধে শহরের তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬