ঢাকা ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত

শিক্ষক পিটিয়ে ‘বির্তকিত’ উখিয়ার ওসি জুলাইয়ে জেলায় হয়েছিলেন শ্রেষ্ঠ

কক্সবাজার জেলা পুলিশের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’য় জুলাই ২০২৫ এ জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জের নির্বাচিত হন স্থানীয় শিক্ষক পিটিয়ে বিতর্কের জন্ম দেওয়া উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন।

গত ১৪ আগস্ট জেলা পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন, ওসি আরিফের হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

মাত্র ৬ দিন পর ২০ আগস্ট রোহিঙ্গা ক্যাম্পে চাকুরিচ্যুত ‘স্থানীয়’ শিক্ষকদের আন্দোলন থেকে
২৭ জন’কে আটক করে উখিয়া থানা পুলিশ, দিনভর নানা ঘটনা প্রবাহ পর মুক্তি পান তারা।

আন্দোলনে সংহতি জানানো ২৪ ‘এর বৈষম্যবিরোধী নেত্রী জিনিয়া’কে আটকের এক ভিডিওতে দেখা যায়, প্রকাশ্যে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে প্রিজন ভ্যানের দিকে তাকে নিয়ে যাচ্ছেন উখিয়া থানার ওসি আরিফ হোসাইন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তুমুল আলোচনার ঝড় উঠে, থানা ফটকের সামনে আন্দোলনকারীরা ওসি আরিফের পদত্যাগ দাবী করে স্লোগান দিতে থাকেন।

জুলাই আন্দোলনে চট্টগ্রামের সাবেক সমন্বয়ক ফাতেমা খানম লিজা ফেসবুকে লিখেছেন,  ‘আফরোজা নামে অন্তঃসত্ত্বা এক নারী’কে মাটিতে ফেলে লাঠিচার্জ করা হয়েছে। এই ওসি আরিফ’কে অপসারণ করতেই হবে।’

কক্সবাজারের ছাত্র প্রতিনিধি এস এস সাগরের ভাষ্য – ‘ উখিয়া থানার ওসি আরিফের বিরুদ্ধে বিগত সময়ে শত অভিযোগ থাকার পরেও তাকে বহাল তবিয়তে রাখার কারণেই গতকাল প্রকাশ্যে ছেলে-মেয়েদের পেটানোর স্পর্ধা সে দেখাতে পেরেছে৷ ‘

এক ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন,  ‘ উখিয়ার জনগণ ওসি আরিফকে ওন করতে পারবেনা আর। ভালোবাসতে পারবেনা। বিশ্বাস করতে পারবেনা।’

সাগর আরো বলেন, ‘এতোকিছুর পরেও উখিয়া থানার ওসি যদি বহাল থাকে তাহলে উখিয়াতে এমন ঘটনা বারবার ঘটবে। উখিয়া থানার ওসি আরিফকে অপসারণ করতে হবে।’

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে শিক্ষক আন্দোলনের ঘটনা নিয়ে ‘নিপীড়িত শিক্ষক সমাজ ও ছাত্রজনতা’ ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে নিপীড়নের গুরুতর অভিযোগ তুলেন বৈষম্যবিরোধী নেত্রী জিনিয়া।

ওসির প্রত্যাহার দাবীর সাথে শিক্ষক হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি নিশ্চিত করা সহ এসময় উত্থাপন করা হয় ৫ দফা দাবী।

অন্যদিকে এই সংবাদ সম্মেলনের পরে ফেসবুকে ‘ওসি আরিফ হোসাইন’ বদলী হয়েছেন এমন সংবাদ ছড়িয়ে পড়ে।

তবে এখনো তার বদলী আদেশ জারি করা হয়নি বলে নিশ্চিত করেছেন জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন চৌধুরী।

পুলিশের একটি সূত্র বলছে, নিয়মিত প্রক্রিয়ায় আরিফ হোসাইনের বদলি নিশ্চিত। কিন্তু ২৫ আগস্ট প্রধান উপদেষ্টার সফর থাকার কারণে এই মুহূর্তে তিনি বদলি না হতে পারেন।

যদি আরিফ বদলি হন সেক্ষেত্রে জেলা পুলিশ লাইনে যোগ দেওয়া পরিদর্শক তৌহিদুল আনোয়ার তার স্থলাভিষিক্ত হতে পারেন বলে জানা গেছে।

গত বছরের ১৮ সেপ্টেম্বর উখিয়া থানায় যোগদান করেন আরিফ হোসাইন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

শিক্ষক পিটিয়ে ‘বির্তকিত’ উখিয়ার ওসি জুলাইয়ে জেলায় হয়েছিলেন শ্রেষ্ঠ

আপডেট সময় : ১০:১৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫