ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ রামুতে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​ মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার মহেশখালীতে জমিসংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু চকরিয়ায় মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু উখিয়ায় গৃহবধূ হত্যা: যুবকের দায় স্বীকার মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ কক্সবাজারে পেট্রোল সংকট, স্পিডবোট, পর্যটন, মৎস্য ও পরিবহন খাত নিয়ে শঙ্কা লামায় কাঠ বোঝাই ট্রাক খাদে: নিহত ২

শর্টসার্কিটে নয়, সচিবালয়ের আগুন পরিকল্পিত-নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মো. আমিনুল ইসলাম

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • 415

সচিবালয়ের লাগা আগুন শর্টসার্কিটে নয়, বরং পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে বলে মনে করছেন বাংলাদেশ নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সচিবালয়ের ভেতরে পরিদর্শন শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, ভেতরের পরিস্থিতি দেখে ধারণা করছি, কোনও শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। এখানে দেখা গেছে, বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা।

তিনি বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। রাতে সংবাদ পাওয়ার পর আমাদের ফায়ার টিম সচিবালয়ে চলে আসি।

সচিবালয়ে মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে একটা ভবনের নানান জায়গায় কীভাবে আগুন লাগলো জানতে চাইলে তিনি বলেন, আমি তো দেখিনি কীভাবে আগুন লেগেছে। তবে আমরা ভেতরের পরিস্থিতি দেখে ধারণা করছি, কোনও শর্টসার্কিট থেকে আগুন লাগেনি। যদি শর্টসার্কিট থেকে আগুণ লাগতো তাহলে নানান স্থানে আগুন লাগতো না। কে, কারা বা কীভাবে আগুন লাগলো সেটা সঠিক তথ্য এখনও আমাদের হাতে আসেনি। প্রাথমিকভাবে আমার মনে হয় কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছে।

আপনার এ ধারণা কেন হলো জানতে চাইলে তিনি বলেন, এখানে যে আগুনটা লেগেছে সেটা বিভিন্ন স্থান থেকে লেগেছে। শর্টসার্কিট থেকে আগুন লাগলে যে কোনও এক পাস থেকে লাগতো। এখানে দেখা গেছে বিভিন্ন স্থান থেকে আগুনটা লেগেছে বলে আমাদের প্রাথমিক ধারণা। শর্টসার্কিটে হয়নি পরিকল্পিতভাবে কেউ হয়তো আগুন লাগিয়েছে।

ভেতরে কী রকম ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। যে সব স্থানে আগুন লেগেছে সেখানে কোনও নথিপত্র নেই, সব পুড়ে ছাই হয়েছে। যেখানে আগুন লেগেছে সেখানে মোটামুটি সবই পুড়েছে। আমরা সব এখনও চিহ্নিত করতে পারিনি। আমরা কাজ করছি।

আপনাদের কোনও সদস্য এখন ভেতরে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিছু সদস্য এখনও ভেতরে রয়েছে তারা কাজ করছে। আমাদের পুরো টিম আছে।

ট্যাগ :

কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি

শর্টসার্কিটে নয়, সচিবালয়ের আগুন পরিকল্পিত-নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মো. আমিনুল ইসলাম

আপডেট সময় : ০৭:৪৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪