ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় শিক্ষককে অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার, গ্রেপ্তার ২ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ : কক্সবাজারে ২ নং সংকেত যুক্তরাষ্ট্রে বসে দেশে কুশ ল্যাব পরিচালনাকারী চক্রের মূল হোতা তৌসিফ গ্রেফতার যৌথ প্রশিক্ষণ মহড়া উপলক্ষে চট্টগ্রাম বন্দরে মার্কিন নৌবাহিনীর জাহাজ মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে শ্রমিক আন্দোলনের নামে স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন:স্বরাষ্ট্রমন্ত্রী শক্তি বেড়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায় মিয়ানমারের বিকট শব্দে কেঁপে উঠল টেকনাফের হ্নীলা-হোয়াইক্যং সীমান্ত সমুদ্রভ্রমণ থেকে অ’গ্নি’দ’গ্ধ দুঃস্বপ্ন, ১১ দিন পর দাদার কবরের পাশে মুক্তা মহেশখালীতে অস্ত্রসহ মালেককে আটকের দাবি পুলিশের “আহমদ গিয়াস থেকে যাবে, তাঁর না থাকা জুড়ে” রামুতে ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার দেশে ৪ কোটি ১৬ লাখ মানুষ সাবান দিয়ে হাত ধুয়ে না

লোহাগাড়ায় শিক্ষককে অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার, গ্রেপ্তার ২

চট্টগ্রামের লোহাগাড়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের অপহৃত সহকারী শিক্ষককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে উপজেলার পদুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত শিক্ষকের নাম স্বরুপ কান্তি দাশ (৫০)। তিনি পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

গ্রেপ্তারকৃতরা হলেন – লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছমদ আলী মুন্সীপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে মো. রফিক উদ্দিন (৫৩) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী সিকদারপাড়ার মৃত শাহ জাহানের ছেলে নেজাম উদ্দিন (৪৮)।

সোমবার (২ নভেম্বর) লোহাগাড়া থানা কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওইদিন সকাল ৭টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে বের হন স্বরুপ কান্তি দাশ। পরে সকাল ৯টা ৫ মিনিটের দিকে পদুয়া বাজারে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা অপহরণকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অপহরণকারীরা শিক্ষকের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রী জেলী চৌধুরীকে (৪৪) ফোন করে অপহরণের বিষয়টি জানায়। এ সময় স্বামীকে জীবিত ফেরত পেতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিকেল ৩টার মধ্যে টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দেয়।

পরবর্তী সময়ে একাধিকবার ফোন করে অপহরণকারীরা স্বরুপ কান্তি দাশকে মারধর করে তাঁর কান্নার শব্দ স্ত্রীকে শোনায়। এত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে মুক্তিপণের পরিমাণ কমিয়ে ১০ লাখ টাকা দাবি করা হয়। সেই টাকা নিয়ে স্ত্রীকে সাতকানিয়ার কেরানীহাট গোলচত্বরে যেতে বলা হয়।

এ ঘটনায় খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ অপহৃত শিক্ষককে উদ্ধারে বিশেষ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে সাতকানিয়া থানাধীন কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্বরুপ কান্তি দাশকে উদ্ধার এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানায়, অভিযানে অপহরণে ব্যবহৃত একটি ছুরি, একটি গামছা, পাঁচ লাখ টাকার একটি চেক এবং তিনটি কার্টিস পেপার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানান, তাঁরা স্বরুপ কান্তি দাশের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। তাঁদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে শিক্ষককে অপহরণের ঘটনা ঘটান। এঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় শিক্ষককে অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার, গ্রেপ্তার ২

লোহাগাড়ায় শিক্ষককে অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৪:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬