ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

লামায় পাহাড় ধস,সড়ক যোগাযোগ বন্ধ

বান্দরবানের লামা উপজেলার লামামুখ-রাজবাড়ী সড়কে পাহাড় ধস হয়েছে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল।

সোমবার (২৮ জুলাই) ভোর রাতে লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড লামামুখ-রাজবাড়ী সড়কের অংশে এ পাহাড় ধস ঘটনা ঘটে।

জানা গেছে-লামায় কয়েকদিন ধরে টানা বর্ষণ অব্যাহত রয়েছে। ফলে পাহাড়ের মাটি সরে যাওয়ায় এই ধসের ঘটনা ঘটে।পাহাড় ধসের কারণে লামামুখ থেকে রাজবাড়ী পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে টানা বর্ষণ অব্যাহত থাকায় লামা সহ আশপাশের এলাকায় আরো পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।

ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। তিনি বলেন, এখানে বড় একটি পাহাড় ধসে পড়েছে। লামা উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষে একা এতো মাটি দ্রুত সরিয়ে নেয়ার মতো লজিস্টিকস নেই। তিনি সেনাবাহিনী,জেলা প্রশাসক ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

লামায় পাহাড় ধস,সড়ক যোগাযোগ বন্ধ

আপডেট সময় : ০৬:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫