ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০
কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিবাদ

‘লাগামহীন মন্তব্যের বিপরীতে ছাত্র-জনতা কোন পদক্ষেপ নিলে এনসিপিই দায়ী’

কক্সবাজারে এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে ‘ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য’ দিয়েছেন- তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার রাতে এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ‘এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে গিয়ে কক্সবাজারের মাটি ও মানুষের জননন্দিত নেতা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে তীব্র উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন।

হঠাৎ গজিয়ে ওঠা এই হাইব্রিড নেতা প্রায়শই দেশের সম্মানিত জাতীয় নেতাদের বিষয়ে চরম অশ্রদ্ধাপূর্ণ, রাজনৈতিক শিষ্টাচারবিরোধী অসংলগ্ন বক্তব্য দিয়ে থাকেন। তার আচরণগত ও বক্তব্যের অসংলগ্নতার কারণে অনেকেই তার সুস্থতা ও স্বাভাবিকতার বিষয়ে সন্দিহান। রাজনীতিতে ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে দেওয়া এ ধরনের হাইব্রিডেরা দেশের সুস্থ স্বাভাবিক ও উন্নত রাজনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।’

বিবৃতিতে বলা হয়, ‘আমরা উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি- অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে ইতিবাচক ও সুস্থ ধারার রাজনীতি করার পরিবর্তে নয়া রাজনৈতিক বন্দোবস্তের বুলি আওড়ানো কিছু নব্য নেতারা দেশের নানা প্রান্তে গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের প্রতি বিষোদগারকেই নিজেদের রাজনীতির একমাত্র এজেন্ডা সাব্যস্ত করেছেন। আমরা মনে করি, এ ধরনের নিম্নমানের মানসিকতা রাজনৈতিক দেউলিয়াত্বের নামান্তর। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে গণমানুষের যে সুস্থ ও সুন্দর রাজনৈতিক পরিবেশের প্রত্যাশা, এ ধরনের বিষোদগার ও বাগাড়ম্বসর্বস্ব বক্তব্য সেই জনপ্রত্যাশাকে ব্যর্থ করে দিচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

একই সঙ্গে তারা বলেছেন- জাতীয় নেতাদের প্রতি এ ধরনের অরুচিকর, অসংলগ্ন, লাগামহীন মন্তব্যের বিপরীতে ছাত্র-জনতা যদি কোনো পদক্ষেপ নেয়, এর জন্য শুধুমাত্র এনসিপি নেতারাই দায়ী থাকবেন।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু

কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিবাদ

‘লাগামহীন মন্তব্যের বিপরীতে ছাত্র-জনতা কোন পদক্ষেপ নিলে এনসিপিই দায়ী’

আপডেট সময় : ০৯:৪৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫