ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার মহেশখালীতে জমিসংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু চকরিয়ায় মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু উখিয়ায় গৃহবধূ হত্যা: যুবকের দায় স্বীকার মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ কক্সবাজারে পেট্রোল সংকট, স্পিডবোট, পর্যটন, মৎস্য ও পরিবহন খাত নিয়ে শঙ্কা লামায় কাঠ বোঝাই ট্রাক খাদে: নিহত ২ মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটে ১৪ মৃত্যু: নববধূকে নিয়ে বরের আর বাড়ি ফেরা হল না স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ

লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলো টাইগাররা

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 559

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। বল হাতে যে জয়ে নেতৃত্ব দিয়েছেন স্পিনার মেহেদী হাসান। ৪ ওভারে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট, যা তার ক্যারিয়ারসেরা। ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন তানজিদ হাসান। ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ওপেনার। মেরেছেন ছয়টি ছক্কা। লঙ্কানদের দেয়া ১৩৩ রানের টার্গেট ২১ বল হাতে রেখেই পৌঁছে যায় টাইগাররা।

বুধবার (১৬ জুলাই) কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দু’দল।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি লঙ্কানদের। প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে ফেরান শরিফুল। এরপর বাকিটা সময় বল হাতে উইকেটে স্বাগতিকদের রীতিমতো নৃত্য করিয়েছেন শেখ মেহেদি। কুশল পেরেরা, চান্দিমাল, আসালাঙ্কাকে নিজের শিকার বানিয়ে ৪৯ রানেই সাজঘরে চার ব্যাটার। একপ্রান্ত আগলে রেখে ৪৬ রান করা নিশাঙ্কাকে ফিরিয়ে নিজের চতুর্থ শিকার বানান মেহেদি। ৬৬ রানেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর, ১৫ বলে কামিন্দু মেন্ডিসের ২১ রানে উঠে দাড়ানোর চেষ্টা করলেও শামীমের বলে কাটা পড়েন এই বাহারি ব্যাটার। মুস্তাফিজের বলে ভ্যান্ডারসে ফিরলে ১০৩ রানেই ৭ উইকেট নেই শ্রীলঙ্কার। ১৯ ওভারে ১১০ রান থেকে শানাকার ক্যামিওতে শেষ পর্যন্ত ১৩২ রান সংগ্রহ করে তারা। শানাকা ২৫ বলে অপরাজিত থাকেন ৩৫ রানে। ৪ ওভারে ১ মেইডেনসহ ১১ রানে ৪ উইকেট নেন শেখ মেহেদী।

সুত্র: যমুনা টেলিভিশন

ট্যাগ :

লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলো টাইগাররা

আপডেট সময় : ১২:০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫