ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক নির্মাণ, কাজ বন্ধ চায় বিআইপি জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি খুরুশকুলের আরিফ চট্টগ্রামে গ্রেপ্তার কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে মতবিনিময় সভা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া

“রোহিঙ্গা সংকট ও আর্থ-সামাজিক পরিবর্তন: বাস্তবতা ও ভবিষ্যৎ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে “রোহিঙ্গা সংকট ও আর্থ-সামাজিক পরিবর্তন: বাস্তবতা ও ভবিষ্যৎ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় নাগরিক কমিটি, চট্টগ্রাম রাইজিংয়ের অংশ হিসেবে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “রোহিঙ্গা সংকট ও আর্থ-সামাজিক পরিবর্তন: বাস্তবতা ও ভবিষ্যৎ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক কমিটি টেকনাফের সংগঠক সায়েম সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক কমিটি (জানাক)’র কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিন বলেন, “শ্রমিক, দিনমজুর, লবণ চাষী যেনো তার নিজের কথাটা নিজে বলতে পারেন, নিজের স্বার্থ নিজে নিশ্চিত করতে পারেন, আমরা এমন রাজনীতি চাই। আমরা বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর কথা বলতে চাই। আমরা পঞ্চাশ অনুর্ধ্ব রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ করবো। ভূ-রাজনৈতিকভাবে টেকনাফ যদি অরক্ষিত হয়, বাংলাদেশও অরক্ষিত! তাই টেকনাফ শুধুই একটা সীমান্ত এলাকা নয়, এটি এক্সক্লুসিভ ইকনোমিক জোন। টেকনাফের পলিসি নির্ধারণে টেকনাফের মানুষের যেনো অংশীদারত্ব থাকে”।

বিশেষ অতিথির বক্তব্যে জানাকের কক্সবাজার জেলা সংগঠক অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-রাজনীতি, কৌশলগত নিরাপত্তা ও মানবিক নীতিমালা নির্ধারণে টেকনাফ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।

জানাকের জেলা সংগঠক খালিদ বিন সাঈদ মাদকের বদনাম ঘুচানোর জন্য টেকনাফবাসীকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার আহবান জানান। জানাকের ঈদগাঁও থানা প্রতিনিধি সদস্য তারেকুর রহমান টেকনাফের ভূ-রাজনৈতিক গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগানোর আহবান জানান। স্কুল শিক্ষক তাসলিমা পারভীন সুমী রোহিঙ্গা সংকটের নানবিধ সমস্যার পাশাপাশি নাফ নদীর তীরবর্তী জনপদে মিয়ানমার জান্তা ও আরাকান আর্মির মধ্যকার সংঘর্ষের কারণে নিরাপত্তাহীনতার আশংকা উত্থাপন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোরশেদ আলম পর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর কর্ম সংস্থান কিভাবে নিশ্চিত করা যায় তা আলোকপাত করেন। অপহরণের শিকার স্থানীয় যুবকদের মধ্যে আতিকুর রহমান ও বেলাল উদ্দিন অপহরণের নির্যাতন ও মুক্তিপণের দু:খ-দুর্দশার কথা তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন সাবরাং উপকূলীয় রেড ক্রিসেন্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল্লাহ সাইফ। এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
মাঈন উদ্দিন ভুট্টো, মুহাম্মদ ফেরদৌস, মো: আদেল, রিয়াজ উদ্দিন, আমিনুল শুভ, সাদিকুল ইসলাম, আবদুল মজিদ, মাজহারুল ইসলাম, মো: ইউনুছ, সোহানুর রহমান, জুবায়ের আজিজি, আবদুর রহমান, সালাহ উদ্দিন, কামাল হোসাইন, মো: সজীব, আরিফুল্লাহ, ছিদ্দিক, মো: তনু, রহিম, জায়নাল উল্লাহ, বেলাল প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

“রোহিঙ্গা সংকট ও আর্থ-সামাজিক পরিবর্তন: বাস্তবতা ও ভবিষ্যৎ” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪