ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ২৫ আগস্ট চুনতিতে শুরু হচ্ছে ১৯ দিনের সীরাতুন্নবী মাহফিল, বাজেট ৬ কোটি টাকা লোহাগাড়ায় বল আনতে পুকুরে নেমে প্রাণ গেল ৮ বছরের আরিয়ানের ‘শুধু মুখে বললে প্রত্যাবাসন হয় না, দরকার স্ট্র্যাটেজিক প্ল্যান’ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ পুলিশের অভিযানে পেকুয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক ​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং লামায় জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৪৫ ক্রীড়াবিদকে সংবর্ধনা টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১

রামুতে নোয়া-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত

কক্সবাজারের রামু-মরিচ্যা আরকান সড়কে নোয়া ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হওয়ার তথ্য দিয়েছেন রামু থানার ওসি আরিফ হোসাইন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রামুর দারিয়ারদিঘী রাস্তা মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ওসি আরিফ হোসাইন বলেন, “দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নোয়া গাড়ির চালককে আটক করা হয়েছে। দুটি গাড়িই জব্দ করা হয়েছে।”

নিহত কিশোরের নাম আবু বকর ওরফে বড় মনিয়া (১৮)। তিনি টোয়াইঙ্গাকাটা গুইট্টাবনিয়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রামুমুখী পূবালী ব্যাংকের একটি নোয়া গাড়ি এবং মরিচ্যাগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মনিয়া।

আহতদের মধ্যে আছেন একই এলাকার হাবিব উল্লাহ, কামাল হোসেনের ছেলে এবং বাবু, নবী হোসেনের ছেলে। গুরুতর আহত হাবিব উল্লাহকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবু মরিচ্যা আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঝিনুকমালা খেলাঘর আসরের জরুরি সভা অনুষ্ঠিত

রামুতে নোয়া-ইজিবাইক সংঘর্ষে কিশোর নিহত

আপডেট সময় : ০৮:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫