ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

রামু বাইপাসে ‘খালেকুজ্জামান চত্বর’ পূনর্বহালের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

কক্সবাজার সদর-রামু এলাকার সবচেয়ে জনপ্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রামুর বাইপাস সড়কে নির্বাচনী জনসভায় লাখো মানুষের সামনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহাদত বরণ করেছিলেন। কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার এই জনপ্রিয় সাংসদের স্মৃতির প্রতি সম্মান রেখে রামু বাইপাসকে ‘খালেকুজ্জামান চত্বর’ নামকরণ করা হয়।

২০০২ সালে তৎকালিন চারদলীয় জোট সরকারের বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী খালেকুজ্জামান চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিগত ফ্যাসিস্ট সরকার তাদের নোংরা রাজনীতির ধারাবাহিকতায় প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেকুজ্জামান চত্বরকে ভেঙে ফুটবল চত্বরে রূপান্তরিত করে।

সেই খালেকুজ্জামান চত্বর আবারও ফিরে পেতে সাধারণ মানুষ মানববন্ধন করেছেন রামু বাইপাস মোড়ে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁওর হাজার হাজার মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন মরহুম এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের সহধর্মিণী মারুফা জামান কলি। প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-০৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামানের জৈষ্ঠ সন্তান তানসির জামান উৎস।

এছাড়াও আরও যারা বিশেষ অতিথি ছিলেন তাদের মধ্যে আছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুল আলম, রাজারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহ সিকদার, ভারুয়াখালী বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আমিনুল হক, ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম, জেলা তাঁতীদলের আহবায়ক ডাঃ নাসির উদ্দিন, রামু বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আকতার কামাল আজাদ, রশিদনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম।

এতে আরও উপস্থিত ছিলেন মো. দিদার, আজিজুর রহমান সিকদার, জেলা যুবদলের সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী, রামু উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ারুল আলম, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ছলিম উল্লাহ সেলিম, আবু বকর, ওমর ফারুক, মো. শাহজান, জেলা ছাত্রদল নেতা ডাঃ মোহাম্মদুল হক জনি প্রমূখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

রামু বাইপাসে ‘খালেকুজ্জামান চত্বর’ পূনর্বহালের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

আপডেট সময় : ১২:৩০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫