ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় হাতিকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলার পরও শেষ রক্ষা হলো না! রামু কলেজ গেইটে নাইট মিনিবার ফুটবল ২০২৬ এর শুভ উদ্বোধন তেল শেষ হওয়ায় থেমেছিল বাস, যাত্রীরা নেমে বসেছিলেন রেললাইনে পৌর জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক কমিটি গঠন খোরশেদ হত্যার স্থান পরিদর্শনে ইউএনও ও ওসি, নিরাপত্তা জোরদারের উদ্যোগ উখিয়ায় তিন হাজার লিটার এসিড জব্দ খোরশেদ হত্যায় ১০ জনের নামে মামলা: তারিন সাক্ষী, আসামি কারা? সৈকতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনকালে এমপি শাহজাহান চৌধুরী-কক্সবাজারকে তুলে ধরুন মরিচ্যা চেকপোস্টে সিএনজি চালকের আসনের নিচ থেকে ৩০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার কলাতলীর আর্নিম রিসোর্টের কক্ষ থেকে পর্যটকের টাকা চুরির অভিযোগ! বন্ধ পাম্পে তেল নিয়ে বিপাকে পর্যটক, পাশে দাঁড়ালেন এমপি সাচিং প্রু জেরী ড্রেন পরিষ্কারে পৌরসভাকে এমপি কাজলের কঠোর নির্দেশনা: নামছে স্কেভেটর ও ট্রাক ঈদের ছুটিতে ১০ দিনে সড়কে নিভে গেলো ২৭৪ প্রাণ পদ্মার বুকে ডুবে থাকা বিবেক একদিনের ব্যবধানে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

রামু কলেজ গেইটে নাইট মিনিবার ফুটবল ২০২৬ এর শুভ উদ্বোধন

রামু কলেজ গেইটে নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার রাতে “আঁরা রামু কলেজ গেইট্টা” নামের সংগঠনের আয়োজনে রামু উপজেলা বিএনপি নেতা ফুরকান উল্লাহর সভাপতিত্বে আয়োজিত  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সদস্য ডাঃ মোহাম্মদুল হক জনি।

তিনি বলেছেন,  মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। রামু উপজেলা প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার প্রতি মনোনিবেশ করার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন, রামু কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, রামু সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালমান শাহ আবীর, মোঃ আলম,ব্যবসায়ী মোঃ হাসেমসহ অন্যরা।

উদ্বোধনী খেলায় দুই শক্তিশালী দল অংশ নেয়। মাঠের একদিকে অংশ নেয় বৃহত্তর পাতলী ফেন্ডশীপ ফুটবল একাদশ পিএমখালী অন্যদিকে এস.বি ফুটবল একাদশ সোহাগ পাড়া তেচ্ছিপুল।

খেলায় এক শূন্য গোলে বিজয় লাভ করে বৃহত্তর পাতলী ফেন্ডশীপ ফুটবল একাদশ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় মো: মোবারক। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।

রামু কলেজ গেইট এর পশ্চিম পাশে শুরু হওয়া নাইট মিনিবার ফুটবল খেলায় ২৮টি টিম অংশ নিচ্ছে। আয়োজকেরা জানিয়েছেন আরও টিম নেয়া হবে। এ খেলায় প্রথম পুরস্কার একটি মোটর সাইকেল ও রানার্স আপ দল পাবে একটি ফ্রিজ। খেলায় ধারা ভাষ্য করেন আবু তাহের মিসবা। খেলা রেফারির দায়িত্ব পালন করেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার তরুণ রেফারি রবিউল। খেলায় সাবিক সহযোগিতায় ছিলেন, মোঃ রাসেল, মোস্তাফিজ, আনছার,দিদারুল কায়েস,  মইন উদ্দীন কাদেরী, আবদুল আজিজ, মোস্তাফা কামাল, রাশেদ,বোরহান, হারুন, সাদ্দাম, জোসেফ, হাবীব, কফিল উদ্দিন।

প্রথম দিনের উদ্বোধনী ম্যাচ শত শত দর্শক উপভোগ করেন।

ট্যাগ :

চকরিয়ায় হাতিকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলার পরও শেষ রক্ষা হলো না!

রামু কলেজ গেইটে নাইট মিনিবার ফুটবল ২০২৬ এর শুভ উদ্বোধন

আপডেট সময় : ০১:৫৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬