ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১

রামুর গর্জনিয়ায় র‌্যাবের অভিযান : অস্ত্র উদ্ধার

রামুর গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা-বেলতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এসময় ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ৬টি দেশীয় তৈরী একনলা ডামি বন্দুক উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক ও সহকারি পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) আ.ম.ফারুক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে- গর্জনিয়ার মাঝিরকাটা- বেলতলী এলাকায় কিছু সন্ত্রাসী অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাঁশ দ্বারা নির্মিত একটি একচালা ঘরের ভিতরে ০১ (এক) টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ০৬ (ছয়) টি দেশীয় তৈরী একনলা ডামি বন্দুক রেখে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে র‌্যাব উক্ত দেশীয় তৈরী বন্দুকগুলো উদ্ধার পূর্বক জব্দ করে। পলাতক সন্ত্রাসীদের সনাক্তকরণ ও আটকের চেষ্টা অব্যাহত আছে।

র‌্যাব ধারণা করছে- এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা উক্ত বন্দুকগুলো তাদের হেফাজতে রেখেছে। উদ্ধারকৃত বন্দুকসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

রামুর গর্জনিয়ায় র‌্যাবের অভিযান : অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০১:৫৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫