ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্যশিখা জ্বলবেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রামুতে অনুষ্ঠিত হলো উপজেলা ভিত্তিক মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

রবিবার (২২ জুন) সকাল ১১টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজারের সমন্বিত জেলা কার্যালয় ও রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, শিক্ষাবিদ মাস্টার মোহাম্মদ আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বাবু। তিনি বলেন, “দুর্নীতি একটি জাতির অগ্রগতির পথে বড় অন্তরায়। এটি সমাজে বৈষম্য সৃষ্টি করে। দুর্নীতি রোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম চৌধুরী, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সোয়েব সাঈদ, রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবুল আলম, উপজেলা এলজিইডি কর্মকর্তা কফিল উদ্দিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ।

সাংবাদিক খালেদ শহীদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় ও মাছুমিয়া ইসলামী সুন্নিয়া আলিম মাদ্রাসা। উত্তেজনাপূর্ণ বিতর্কে মনসুর আলী সিকদার উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়, আর রানার-আপ হয় মাছুমিয়া মাদ্রাসা। সেরা বক্তার সম্মান অর্জন করেন মাছুমিয়া মাদ্রাসার ছাত্র মোবারক হোসেন।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার-আপ দলের শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও পরিবেশবান্ধব গাছের চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব গণ্ডার দিবস আজ

রামুতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৬:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫