ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

রামুতে অটোরিকশাকে টেনে নিয়ে গেলো ট্রেন: নিহত বেড়ে পাঁচ

কক্সবাজারের রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার বেলা দেড়টার দিকে রামুর রশিদনগর এলাকার রেল ক্রসিংয়ে এই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি তৈয়বুর রহমান।

ওসি তৈয়বুর রহমান বলেন, এতে চালক হাবিব উল্লাহ (৫০), অটোরিকশার যাত্রী রেনু আরা (৪৫), তার বোন আসমা আরা (১৩), রেনু আরার তিন বছর ও দেড় বছর বয়সী দুই ছেলে আশেক উল্লাহ ও আতা উল্লাহ নিহত হন।

রামুর রশিদনগরের ইউপি সদস্য বদি আলম জানান, রশিদনগর রেলক্রসিং পেরিয়ে রেল লাইনের উপর অটোরিকশাটি উঠে পড়ায় কক্সবাজার এক্সপ্রেস এটিকে ধাক্কা দিয়ে সামনে নিয়ে যায়। পরে যাত্রীদের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখতে পায় এলাকাবাসী।

বদি আলম বলেন, ট্রেনের সামনের অংশ অটোরিকশাটি প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায়। এতে নিহতদের দেহ ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছিটকে পড়ে।

রেলওয়ের রামু স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আক্তার হোসেন জানান, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের সাথে এই দুর্ঘটনা ঘটে। সেটি গন্তব্যে চলে গেছে। কিন্তু রামুর পানিরছড়া এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আটকে রেখেছে বিক্ষুব্ধ স্থানীয়রা।

পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের ব্যবস্থা নেয়া হবে বলে দেয়া আশ্বাসের পর ট্রেনটি ছেড়ে দেয়া হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

রামুতে অটোরিকশাকে টেনে নিয়ে গেলো ট্রেন: নিহত বেড়ে পাঁচ

আপডেট সময় : ০৫:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫