ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া নিয়ে জামায়াত ইসলামী জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে নির্বাচনি সভায় তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “আমরা বিএনপি সবসময় কাজেকর্মে বিশ্বাস করি। আমরা সমালোচনায় বিশ্বাস করি না।

“আজকে একটা দল আপনাদের সামনে আসছে, আপনারা চিনেনও। এদেরকে আমরা আগে কখনো দেখি নাই। তারা আমাদের থাকছে, আমরা একসাথে ছিলাম।”

জামায়াতের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, “এখন তারা আসছে নির্বাচন করবে, ভালো কথা। যে কেউ রাজনীতি করতে পারে। রাজনীতি করবেন করেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না। আর গীবত গাইবেন না, গীবত গাইবেন না। অন্যের সমালোচনা ওইভাবে করবেন না।

“এই দলটা সম্পর্কে একটু কথা বলবো- আমি তাদের প্রার্থী সম্পর্কে কথা বলবো না। কিন্তু দলটা সম্পর্কে বলবো। এই জামায়াতে ইসলাম- ইসলামের কথা বলে, কিন্তু দেখবেন আজকে অনেক মাওলানা সাহেব, বিশেষ করে চরমনাই পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছে জামায়াত কোনো ইসলামী দল না।”

জামায়াত, ইসলামের নামে প্রতারণা করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “আমাদের অনেক আলেম-ওলামারা তারা পরিষ্কার করে বলতেছে জামায়াতে ইসলাম, ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করতেছে আর ভুল বোঝাচ্ছে।

“আমাদের সাধারণ মা-বোনদেরকে ভুল বোঝাচ্ছে যে-দাঁড়িপাল্লায় নাকি ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে! নাউজুবিল্লাহ।”

তিনি বলেন, “দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া এটা কোনো মুসলমান বিশ্বাস করবে না। মুসলমান বিশ্বাস করে তার আমলের ওপর; আল্লাহ তায়ালা তাকে বেহেশতে দেবে কি-না সেটা আল্লাহ নির্ধারণ করবে।”

জামায়াতের আমিরের ‘এক্স’ পোস্ট নিয়ে মির্জা ফখরুল বলেন, “কয়েকদিন ধরে টেলিভিশনে, মোবাইলে অনেক কথা হচ্ছে। তার মধ্যে একটা কথা আসছে জামায়াতে আমির সাহেব মহিলাদের নিয়ে অশ্লীল কথা বলেছে। দেখছেন আপনারা?”

“আল্লাহ তায়ালা বলছেন-মায়ের পায়ের তলে বেহেশত। সেই মা-বোনদের যদি আমার সম্মান করতে না পারি; তার সম্পর্কে যদি কটু কথা বলি তাহলে কি আমরা কোনোদিন বেহেশতে যাইতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারবো? ”

সূত্র: বিডিনিউজ

ট্যাগ :

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা

‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল

আপডেট সময় : ০৩:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬