ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: ঢাকায় আটক চকরিয়ার আবু তৈয়ব পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে কোনো সংশোধনী ছাড়াই সংসদে ৮ বিল পাস পেশায় রাজমিস্ত্রি তিনি, এএসপি পরিচয়ে করেন প্রেম ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাগর ট্রলার জেলে সবই আছে, নেই শুধু তেল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু: রিজভী

যেভাবে মুক্তি পেলো ঈদগড়ের অপহৃত ২ কৃষক

  • আনিস নাঈম
  • আপডেট সময় : ০৩:০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • 203

রামুর ঈদগড়ের অপহৃত দুই কৃষকের মুক্তি মিলেছে। মুক্তিপণের বিনিময়ে কৃষকদের ছেড়ে দেয় অপহরণকারীরা এমনই বলছেন তাদের স্বজনেরা।

সোমবার (৯ মার্চ) ভোরে ঈদগড় ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ধুমছাকাটা এলাকায় টংঘর থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তাদের।

পারিবারিক সূত্রে জানা যায়, হাতির আক্রমণ থেকে ধান রক্ষা করতে প্রতিদিনের মতো তারা নিজেদের ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন। রমজান মাস উপলক্ষে গতকাল ভোরে সেহরি খেয়ে ধানক্ষেতের পাশে টংঘরে অবস্থান করছিলেন তারা। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ এসে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপরে অপহরণকারীরা মুঠোফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ১লাখ ৪০হাজার টাকা দেয়ার পরে একইদিন রাতে মুক্তি মিলে দুই কৃষকের।

মুক্ত হওয়া কৃষকেরা হলেন, ঈদগড়ের ধুমছাকাটা এলাকার সুলতান আহমেদ’র ছেলে ছৈয়দ কাসেম (৪২) ও মৃত ফেরদৌস মিয়াজীর ছেলে মাহমুদুল হক মাদু (৪৭)।

এদিকে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে অপহৃত দুই ভিকটিম উদ্ধার করা হয়।

স্থানীয় অনেকে জানান, ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিলে অপহরণকারীরা মেরে ফেলার হুমকি প্রদান করে। তাই অপহৃতদের পরিবার বাধ্য হয়ে বহুকষ্টে মুক্তিপণের টাকা জোগাড় করে ছাড়িয়ে আনেন।

স্থানীয়রা বলছেন, অনিরাপদ এই জনপদে প্রতিনিয়ত অপহরন আতংকে তাদের দিনযাপন করতে হচ্ছে। এ থেকে তারা মুক্তি চান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে

যেভাবে মুক্তি পেলো ঈদগড়ের অপহৃত ২ কৃষক

আপডেট সময় : ০৩:০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬