ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

মৌসুমি বায়ু বৃষ্টি ঝরাবে মঙ্গলবার পর্যন্ত

কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় অবিরাম বৃষ্টি ঝরিয়ে সক্রিয় মৌসুমি বায়ু মঙ্গলবারের মধ্যে আংশিক নিষ্ক্রিয় হবে বলে জানিয়েছে হাওয়া দপ্তর। সোমবার আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ু এখন সক্রিয় থাকায় বৃষ্টি মোটামুটি হচ্ছে। তবে আগামীকাল মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও কমে যেতে পারে।” তিনি জানান, আজ সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকবে। এছাড়া ঢাকা, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে।

এদিকে বর্ষা মৌসুমের আগেই সর্বোচ্চ বৃষ্টি ঝরেছে কক্সবাজারের আকাশে।শহরে বেলা ১২ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৭৮ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সোমবার সকালে মৌসুমি বায়ুর প্রভাব সর্বোচ্চ ছিল জানিয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, “সকালে টানা ৩ ঘন্টা অঝোরে বৃষ্টি ঝরেছে কক্সবাজারে। ফলে শহরের কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছিল। তবে বৃষ্টি বন্ধ হলে পানিও নেমে যায়।”

ভূমিধসের শঙ্কার কথা জানিয়ে মি. হান্নান আরও বলেন, কক্সবাজারে আগামী ২৪ ঘন্টা অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।ফলে পাহাড়ী এলাকায় ভূমিধস হতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কমে যাবে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

চলতি বছর স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত এক সপ্তাহ আগেই, ২৪ মে, মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে। এরপর বঙ্গোপসাগরে সৃষ্টি হয় লঘুচাপ, যা ধীরে ধীরে গভীর নিম্নচাপে রূপ নেয় এবং দেশজুড়ে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। সেই নিম্নচাপ এখন আর সক্রিয় না থাকলেও, তার প্রভাবে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু।

আবহাওয়াবিদরা মনে করছেন, মৌসুমি বায়ুর এই সক্রিয়তা কমে গেলেও এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা জনজীবনে সাময়িক দুর্ভোগের পাশাপাশি নদীভিত্তিক এলাকাগুলোতে বন্যার আশঙ্কাও তৈরি করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

মৌসুমি বায়ু বৃষ্টি ঝরাবে মঙ্গলবার পর্যন্ত

আপডেট সময় : ০২:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫