ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ কক্সবাজারে পেট্রোল সংকট, স্পিডবোট, পর্যটন, মৎস্য ও পরিবহন খাত নিয়ে শঙ্কা লামায় কাঠ বোঝাই ট্রাক খাদে: নিহত ২ মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটে ১৪ মৃত্যু: নববধূকে নিয়ে বরের আর বাড়ি ফেরা হল না স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু!

মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে কারের ধাক্কায় নজির আহমদ নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর প্রায় ১২টার দিকে রামু উপজেলার হিমছড়ি মেরিন ড্রাইভ সড়কের পেঁচার দ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজির আহমদ রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নিহতের ছেলে মোহাম্মদ ইউনুস জানান, তার বাবা বাড়ি থেকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ভাড়া চালিত ‘দুয়েল’ কার তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌম নাথ জানান, দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়রা জানান, মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ট্যাগ :

মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত

আপডেট সময় : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬