ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা ‎৭ মাসেও আটক হয়নি লাইট হাউজের মাসুূদ হত্যার প্রধান আসামী জাহেদ : আরেক আসামী সাকিবের শুনানি বুধবার সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই উপসচিব পদে পদোন্নতি পেলেন হালিমা খাতুন মামলার আসামী করা দুবাইয়ে অবস্থান করা মিল্কীর প্রতিবাদ ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হারুন গ্রেপ্তার কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু ৪৯০ এআই ক্যামেরা স্থাপন, মহাসড়কে আইন ভাঙলেই ‘অটো ফাইন’: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সর্বোচ্চ ১৮৩ মিমি বৃষ্টিপাত টেকনাফে, বৃষ্টিপাত থাকতে পারে আরো ৫দিন : আবহাওয়া অফিস সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী তুরস্ক থেকে পা হারিয়ে ঢাকা বিমানবন্দরে উখিয়ার মরিচ্যার ফরিদ পরিবারকে খুঁজছে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে হবে : ববি হাজ্জাজ কক্সবাজারকে এশিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র করতে চায় সরকার

মাল্টিমিডিয়ায় প্রচারিত সংবাদ সম্পর্কে নিখিলের বিবৃতি-

গত ১৫ মার্চ রাতে কক্সবাজারের ‘সিবিএন মাল্টিমিডিয়ায়’ ‌’হাসপাতাল সড়কে আতংক, যুবলীগের ক্যাডার, মোস্ট ওয়ান্টেড আসামী, আবদুল হাকিম নিখিলের সশস্ত্র মহড়া’ শিরুনামে প্রচারিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সিসিটিভি ফুটেজ নিয়ে একজন পল্টিবাজ অপরাধীর ভাষ্যে কোন প্রমাণ ছাড়া আমাকে জড়িয়ে সশস্ত্র মহড়ার কথা এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার কখনো আইনসিদ্ধ হয়নি। আমি এমন অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা জানাই।

কারণ, আমার অতীত ও চলমান জীবনে আওয়ামী যুবলীগ বা অন্যকোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিলনা এবং নেইও। এরপরও আমাকে বিতর্কিত করতে যুবলীগের ক্যাডার, মোস্ট ওয়ান্টেড উল্লেখ করা হয়েছে। যা, সত্যি কষ্টদায়ক।

আসল ঘটনা হলো, কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের হাসপাতাল সড়কের বঙ্গপাহাড় এলাকার প্রণব ধরের স্ত্রী রত্না ধর প্রশাসনের কাছে অভিযোগ করেন, তার স্বামী পৈত্রিক ভাবে পাওয়া আবাসিক ভবন ও দোকানপাট তার ছোট ভাই (দেবর) দস্যু স্টাইলে ভোগ দখল করে তাদের বঞ্চিত করার অপচেষ্টা চালাচ্ছে। তাকে সাঙ্গপাঙ্গ নিয়ে সহযোহিতা করছে, একই এলাকার সন্ত্রাসী ও ভাড়িাটিয়া দখলকার হিসেবে পরিচিত নুরুচ্ছফা মো. সাগর (পিতা মৃত মো. কালু ওরফে গাঁজা কালু)। তাদের নিপীড়ন সইতে না পেরে, একই এলাকার বাসিন্দা হিসেবে রত্না ধর বিষয়টি আমাকে (নিখিল) অবহিত করেন। আমি সংখ্যালুঘু সম্প্রদায়ের পারিবারিক সমস্যায় ভাড়াটিয়া খেটে ঝামেলা না পাঁকাতে সাগরকে অনুরোধ করি। আমার এ কথা সাগর ভালো ভাবে গ্রহণ না করে আমাকে নানা মামলায় জড়ানোর ফন্দি আঁটে। নানা জায়গায় উল্টো আমাকে দখলবাজ ও ইয়াবা কারবারি হিসেবে উপস্থাপন করছে বলে খবর পায়। এর মাঝে সাগরের সাথে আমার দেখা-সাক্ষাত হয়নি। কিন্তু ১৪মার্চ রাতে এলাকার সড়কে হঠাৎ মোটর সাইকেল করে যাবার কালে সাগর আমার সামনে পড়লে অপপ্রচার ও প্রপাগান্ডা ছড়ানোর বিষয়ে জানতে সাগরকে থামানো হয়। সে গাড়িতে থাকা অবস্থায় আমার সাথে তর্কে জড়ালে এলাকার এক বন্ধু বাচ্চার জন্য গেঞ্জি কিনে শপিংয়ে মুড়িয়ে যাবারকালে আমাদের তর্ক দেখে এগিয়ে আসে। এসময় সাগর মোটর সাইকেল থেকে নেমে পালাতে চাইলে আমার সেই বন্ধু তার শপিংটি আমার হাতে দিয়ে সাগরকে পেছন থেকে ঝাঁপটে ধরে। সাগর নিজেকে ছাড়িয়ে নিয়ে পাশের দোকানে ঢুকে যায়। নিজের ভেতর অপরাধবোধ না থাকলে সামনে দাঁড়িয়ে কথা বলতো সাগর। অন্যের দোকানের ভেতর না ঢুকে বাইরে দাঁড়িয়ে তার সাথে কথা বলছিলাম আমি। এসময় বন্ধুর দেয়া শপিং ব্যাগসহ হাত নেড়ে কথা বলা হচ্ছিল। আর রাজনৈতিক পল্টিবাজ সাগর হাতের শপিংকে অস্ত্র উল্লেখ করে তাকে হত্যা করতে চেষ্টা চালিয়েছি বলে অপপ্রচার চালিছে। তার কথা ফেরেশতার মতো বিশ্বাস করে প্রচারও করেছে উক্ত মাল্টিমিডিয়া। সাথে আমাকে তার নিজের মতো চিন্তা করে ইয়াবা কারবারির তকমাও দেয়ার অপচেষ্টা করেছে। অথচ, এ সাগর তার বাবার মতো মাদক ব্যবসা ও সেবন করে বেসামাল জীবন কাটিয়েছে। তিনি বহুসময় মাদক নিরাময় কেন্দ্রে অব্স্থান করার নজির রয়েছে। আর আমি ২০১৮ সাল হতে ২০২২ সাল পর্যন্ত মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে সঞ্চিত অর্থ নিয়ে দেশে আসি। এরপর ব্যবসা বাণিজ্য করে পরিচ্ছন্ন জীবন কাটাতে চেষ্টা চালিয়ে আসছি। পাশাপাশি এলাকার যেকোন অপরাধের বিরুদ্ধে কথা বলায়, স্বার্থন্বেষীদের অপবাদের শিকার হচ্ছি।
তাই, সামগ্রিক বিষয় পর্যালোচনা করে- নব্বই দশক হতে অপরাধের সাথে জড়িত সাগরের অপপ্রচারে প্রশাসনসহ কাউকে বিব্রত না হতে অনুরোধ জানাচ্ছি।

বিনীত-
আবদুল হাকিম নিখিল
পিতা- মোহাম্মদ হোসেন
১০ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা

মাল্টিমিডিয়ায় প্রচারিত সংবাদ সম্পর্কে নিখিলের বিবৃতি-

আপডেট সময় : ১১:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫