ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কউকে ভাঙ্গল ‘রিশাদ’ সিন্ডিকেট, ঘুষ ছাড়া মিলত না ভবন তৈরির অনুমতি লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু নাহিদের গতির ঝড় আর তানজিদের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে হারাল বাংলাদেশ খেজুর দূর করবে রোজার ক্লান্তি সাগরে নি’হত কুতুবদিয়ার দুই জেলে পরিবার পেলো সহায়তার ৫০ হাজার টাকা উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ায় তাঁতীদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আরেক মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’ পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন ​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকায় মা ও তার চার বছর বয়সী শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকেলের দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন ইসমত আরা (২৬) ও তার ছেলে আবরার (৪)। স্থানীয়রা জানায়, ইসমত আরার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং মরদেহটি রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলের পাশে একটি ইট পড়ে থাকতে দেখা গেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর পিতার ভাষ্যমতে ইসমত আরা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অতীতেও তিনি বিভিন্ন সময় নিজের মাথায় দেয়ালে আঘাত করতেন এবং একবার নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছিল।

ওসি আরও বলেন, “এলাকাবাসী ও পরিবারের ধারণা, ইট দিয়ে নিজেই নিজের মাথায় আঘাত করে থাকতে পারেন। তবে বিষয়টি এখনো সন্দেহের বাইরে নয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্ত করা হবে এবং তদন্ত চলমান রয়েছে।”

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, নিহত নারী ডিভোর্সী ছিলেন এবং বাবার বাড়ির পাশেই একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন। তিনি বলেন, “এটা আত্মহত্যা নাকি হত্যা সেটি বলতে পারছি না”

ট্যাগ :

রামুতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

আপডেট সময় : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬