ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২৭ ২য় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলো ১৫৫৪ পর্যটক চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে বু/লে/টপ্রুফ ভেস্ট ও অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

মব জাস্টিস ও চাঁদাবাজি দমনে কক্সবাজারে প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা

অবৈধ অস্ত্র উদ্ধার, মব জাস্টিস ও চাঁদাবাজিসহ যেকোন ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক।

রোববার সকালে জেলা আইনশৃংখলা কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি রয়েছে।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কমিটির সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সভাপতির বক্তব্যের শুরুতে জেলা প্রশাসক, জুলাই গণঅভ্যূত্থানে কক্সবাজারসহ সারাদেশের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহত বীর যোদ্ধাদের সুস্থতা কামনা করেন। এ ছাড়া জুলাই বীর যোদ্ধাদের প্রতি সম্মান জানান তিনি।

গত মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দু:খ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার অভিযানে বিমানবাহিনীসহ সংশ্লিস্ট সকল দপ্তর কাজ করছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো শাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো: সাইফউদ্দীন শাহীন, সিভিল সার্জন ডা মোহাম্মদুল হক, কক্সবাজার  উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সানজিদা বেগম, জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জেলা জামায়াতে আমীর নূর আহমেদ আনোয়ারী এবং শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, ছাত্র প্রতিনিধি সাহেদুল ওয়াহিদ সাহেদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা, মাদক পাচার প্রতিরাধ ও নিয়ন্ত্রণ, একবার ব্যবহৃত পলিথিন নিষিদ্ধ ও পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণ, সৈকতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও বিপদজনক স্থান চিহ্নিতকরণ, ভূমি সংক্রান্ত নির্ধারিত অতিরিক্ত কর আদায়, যানজট ও জলাবদ্ধতা নিরসন, যাত্রীবাহী পরিবহন সংশ্লিস্টদের হয়রানি রোধে করণীয়সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মব জাস্টিস ও চাঁদাবাজি দমনে কক্সবাজারে প্রশাসনের জিরো টলারেন্স ঘোষণা

আপডেট সময় : ০৫:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫