ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের মরদেহ পৌঁছেছে বাড়িতে : জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় কোন আপেলে পুষ্টিগুণ বেশি—লাল নাকি সবুজ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করলো সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ডিআইজি আপেল ও জিনিয়াকে নিয়ে টিকটকার লাইলার বক্তব্য ভাইরাল ঈদগাঁওয়ে চায়ের দোকানে জুয়া, গ্রেপ্তার ৫ দুটি দেশীয় বন্দুকসহ রোহিঙ্গা যুবক আটক বঙ্গোপসাগরে জেলে শাহাদাত হত্যার মূল হোতা ডাকাত সর্দার আরিফ গ্রেপ্তার খা’মে’নির মৃ’ত্যু’তে ই’রা’ন কি থেমে যাবে? জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা যে কারণে কলাতলীর সেই গ্যাস পাম্পের মালিক এন আলমের বিরুদ্ধে মামলা সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা অপরিহার্য : ড. হামিদুর রহমান আযাদ কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের ময়নাতদন্ত সম্পন্ন: মরদেহ কক্সবাজারের পথে, দাফন মঙ্গলবার বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মঞ্চ থেকে নেমে কাঁদলেন মিথিলা…

মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে জামদানি শাড়িতে নজর কেড়েছেন বাংলাদেশের মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা। সুন্দরী প্রতিযোগিতার এই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মিথিলা শুরু থেকেই আলোচনায়। ‘পিপলস চয়েস’ বিভাগে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে উঠে তিনি আলাদা নজর কেড়েছেন। বিশ্বব্যাপী ১২১ দেশের প্রতিযোগীর ভিড়ে বাংলাদেশকে সবার সামনে তুলে ধরার চেষ্টা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।

থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা। ২১ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট। এর আগে প্রতিদিনই বিভিন্ন সেশনে প্রতিযোগীদের নেওয়া হচ্ছে নানা পরীক্ষা। আজ ১৯ নভেম্বর ১২১টি দেশের প্রতিযোগীরা হেঁটেছেন নিজ নিজ দেশের ন্যাশনাল কস্টিউম পরে। এরই মধ্যে মিথিলা তাঁর ন্যাশনাল কস্টিউম লুকের ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার মঞ্চে ন্যাশনাল কস্টিউম হিসেবে মিথিলা বেছে নিয়েছেন বাংলাদেশের নারীদের প্রধান পোশাক শাড়ি। আর দেশের ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরতে পছন্দ করেছেন সাদা জামদানি। জামদানি শাড়ির মোটিফে আছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করার ঘণ্টাখানেকের মধ্যেই ৭৫ হাজার ইতিবাচক রিঅ্যাকশন পেয়েছে। মন্তব্য এসেছে প্রায় চার হাজার এবং পোস্ট শেয়ার হয়েছে সাড়ে চার হাজারের বেশি। মন্তব্যে সবাই তাঁর সাজের প্রশংসা করছেন। দুটি ছবি দিয়ে মিথিলা লিখেছেন, ‘মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল কস্টিউম—“দ্য কুইন অব বেঙ্গল”।’ এরপর পুরো লুকের বিস্তারিত তুলে ধরেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’। তিনি লিখেছেন, ‘মিস ইউনিভার্সের মঞ্চের ন্যাশনাল কস্টিউম পর্বের জন্য পরছি ঐতিহ্যবাহী অভিজাত জামদানি; এটি বাংলার রাজকীয় ইতিহাসের জীবন্ত ঐতিহ্য।’

তানজিয়া জামান মিথিলা মিস ইউভার্সের মঞ্চে পরলেন জামদানি শাড়ি আর শাপলা ফুলের নকশার গয়না
তানজিয়া জামান মিথিলা মিস ইউভার্সের মঞ্চে পরলেন জামদানি শাড়ি আর শাপলা ফুলের নকশার গয়নাছবি: মিস ইউনিভার্সের ফেসবুক থেকে
‘ন্যাশনাল কস্টিউম’ পরা নিয়ে আজ বুধবার দুপুরে এক ফেসবুক লাইভে মিথিলা বলেন, ‘ন্যাশনাল কস্টিউম সবার কাছে কেমন লেগেছে? আশা করি সবার ভালো লেগেছে, মনের মতো হয়েছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে এই কস্টিউম বেছে নিয়েছি। আমার মনে হয়, ন্যাশনাল কস্টিউমে বাংলাদেশকে কেউ এভাবে তুলে ধরল। আর আমি হ্যাপি, কারণ আমার পারফরম্যান্সও খুব ভালো হয়েছে। সবাই খুব প্রশংসা করেছে। স্টেজ থেকে নামার পর আজকে আমার খুব কান্না আসছে। অনেক আবেগপ্রবণ হয়ে পড়ি। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। মঞ্চে যখন থাকবেন এবং নিজের দেশকে উপস্থাপন করা কত বড় সাহস আর শক্তির প্রয়োজন, সেটা তখনই উপলব্ধি করা যায়।’

ভোটযুদ্ধের শেষ দিনে সবার কাছে আহ্বান জানিয়ে মিথিলা বলেন, ‘পারফরম্যান্স তো কম করিনি, এখন শুধু আপনাদের সাপোর্ট লাগবে। বেশি বেশি করে সবাই আমাকে ভোট করেন। আজকেই শেষ সময়। অনেক কাছে চলে আসছি। প্লিজ সবাই বাংলাদেশকে ভোট করুন।’ মিস ইউনিভার্সের মঞ্চে প্রতিযোগীদের ভোটযুদ্ধ শেষ হচ্ছে বুধবার রাত পর্যন্ত। ভোট দেওয়ার জন্য মিস ইউনিভার্স অ্যাপে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করে ‘গেট ভোট’ নির্বাচন করতে হবে। তারপর পিপলস চয়েস সেকশনে গিয়ে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করা যাবে। এরপরও প্রতিটি বিজ্ঞাপন দেখার মাধ্যমে আরও একটি করে যত খুশি তত ভোট দেওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের

মঞ্চ থেকে নেমে কাঁদলেন মিথিলা…

আপডেট সময় : ১১:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫