ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

ভেসে এলো আরো একটি লাশ! অরিত্র কবে ফিরবে ?

সমুদ্র হতে ভেসে এলো মৃতদেহ। সোমবার সন্ধ্যার পর সোনাদিয়া চ্যানেলে ভেসে আসা এ লাশের পরিচয় সনাক্ত হয়নি এখনো। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছে।

সাগরে মরদেহ ভেসে আসার খবরে সকলের জানতে চাওয়ার বিষয় হলো মরদেহটি ৮ জুলাই ভেসে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসানের কি না?

এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছে টিটিএন,যদিওবা লাশের পরিচয় সনাক্ত হয়নি তবে নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের মর্গের দায়িত্বে থাকা একটি সূত্র বলছে, মরদেহটি একজন বয়স্ক লোকের, মাথায় চুল নেই এবং মরদেহটি ২ থেকে ৩ দিনের পুরোনো হতে পারে। তাই এটি ২২ বছর বয়সী অরিত্র হাসানের মরদেহ নয় বলে দাবী সূত্রটির।

এদিকে অরিত্র হাসানের বাবাও টিটিএনকে ফোনে জানিয়েছে, প্রাপ্ত তথ্য এবং সার্বিক বিষয় গুলো মিলিয়ে দেখলে এটি অরিত্রের মরদেহ নয়।

৮ জুলাই সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গোসলে নেমে সাগরে ভেসে যায় অরিত্র হাসান,সাদমান রহমান সাবাব, আসিফ আহমেদসহ তিনবন্ধু। সাদমান রহমান সাবাব ও আসিফ আহমদের মরদেহ পাওয়া গেলেও ২১ দিন পার হলেও মেলেনি অরিত্র হাসানের খোঁজ।

অরিত্রের বাবা মা এখনও অপেক্ষায় থাকে সন্তানের। তার স্বজনেরা বলছে, সমুদ্র সবকিছু ফিরিয়ে দেয়,গচ্ছিত রাখেনা কিছুই, কেবল ফিরে আসে না অরিত্র…।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

ভেসে এলো আরো একটি লাশ! অরিত্র কবে ফিরবে ?

আপডেট সময় : ০১:২০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫