ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া উপজেলা: সংকট ও আগামীর সম্ভাবনা হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন ছাত্রনেতা শাইনুর হোছাইন কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক টেকনাফে শুরু হচ্ছে এফ এফ জি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৬, খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের আহ্বান টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে ৪ অপহৃত উদ্ধার ভুয়া প্রেস রিলিজ নিয়ে সতর্কবার্তা: কক্সবাজার জেলা ছাত্রদল কমিটি প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের বিবৃতি ডাকাত দলের অভয়ারণ্য ঈদগাঁও-ঈদগড় পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল উখিয়া সীমান্তের শূণ্যরেখায় মাইন বিস্ফোরণে রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে পুলিশ সুপারের আকষ্মিক পেট্রোল পাম্প পরিদর্শন কক্সবাজারে ২৪ ঘণ্টার চিরুনি অভিযান: ১৫ ছিনতাইকারী-ডাকাত গ্রেফতার বাণিজ্যের আড়ালে ১০ বছরে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

ভূটানের ফুটবল ক্লাবে চুক্তিবদ্ধ হলেন কক্সবাজারের মেয়ে রিপা

বাংলাদেশের উদীয়মান নারী ফুটবলার কক্সবাজারের উখিয়ার শাহেদা আক্তার রিপা আক্তার প্রথমবারের মতো বিদেশের কোনো পেশাদার ক্লাবে যোগ দিলেন।

ভূটানের রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাব-এর হয়ে আসন্ন এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপ-এ খেলার জন্য তিনি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন।

এই চুক্তির মাধ্যমে রিপা বাংলাদেশ নারী ফুটবলের ইতিহাসে নতুন এক দিগন্তের সূচনা করলেন।

শুক্রবার রিপা রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাবের টিমে যোগ দিয়েছেন এবং শনিবার থেকেই নিয়মিত অনুশীলনে অংশ নিচ্ছেন।

আগামী ১৭ আগস্ট লাওসে অনুষ্ঠিতব্য এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে তিনি প্রথম ম্যাচে মাঠে নামবেন বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

রিপা এর আগে জাতীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করে আলোচনায় আসেন।

দেশের হয়ে বয়সভিত্তিক নারী ফুটবল দলে খেলার অভিজ্ঞতা ছাড়াও বর্তমানে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হিসেবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন ক্লাব লিগে সাফল্যের সঙ্গে খেলেছেন। তার গতি, দক্ষতা ও গোল করার সামর্থ্য তাকে দ্রুতই কোচ ও নির্বাচকদের নজরে এনেছে।

রয়েল থিম্পু কলেজ ফুটবল ক্লাবের কোচ এক বিবৃতিতে বলেন, “রিপা একজন প্রতিভাবান ফরোয়ার্ড। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের দলে নতুন গতি ও শক্তি যোগ করবেন এবং টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

ট্যাগ :

উখিয়া উপজেলা: সংকট ও আগামীর সম্ভাবনা

ভূটানের ফুটবল ক্লাবে চুক্তিবদ্ধ হলেন কক্সবাজারের মেয়ে রিপা

আপডেট সময় : ০৭:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫