ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত পেকুয়ার লবণচাষী জাহেদ বাঁচতে চায়: সহযোগিতা প্রয়োজন

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গা পাড়ার মনজুর আলমের ছেলে জাহেদুল ইসলাম। পেশায় একজন লবণচাষী। সম্প্রতি তার শরীরে বাসা বেঁধেছে ব্লাড ক্যান্সার। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ওয়ার্ডে চিকিৎসাধীন। ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা করাতে পারছেন না তিনি।

চিকিৎসকরা জানিয়েছেন, জাহেদুলকে বাঁচাতে হলে ধারাবাহিক কেমোথেরাপি ও অন্যান্য জটিল চিকিৎসা দিতে হবে, যার খরচ লাখ টাকার ওপরে। পরিবারটির পক্ষ থেকে জানা গেছে, ইতিমধ্যে প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে। ধার দেনা করে চিকিৎসা চালিয়ে নেওয়া হলেও এখন আর সম্ভব হচ্ছে না।
জাহেদুল ইসলাম চার মাস বয়সী এক কন্যার জনক।

তার বড় ভাই সেলিম বলেন,
“আমার ভাইয়ের জন্য যা পারি করেছি। কক্সবাজার সদর হাসপাতাল, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে এখন চট্টগ্রামে ভর্তি করেছি। কিন্তু চিকিৎসা চালানো আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছেনা।”

এছাড়া জাহেদুলের বৃদ্ধ পিতাও অসুস্থ, ফলে পরিবারটি চরম সংকটে পড়েছে।

এমন পরিস্থিতিতে বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি জাহেদুলের পরিবার সাহায্যের হাত বাড়াতে অনুরোধ জানিয়েছে। ইতোমধ্যে কিছু সহৃদয় মানুষ সাহায্যের হাত বাড়ালেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। যারা সহযোগিতা করতে চান নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে জাহেদের পরিবার।
০১৮৫১-২৩০৬৫০ (বিকাশ পার্সোনাল) জাহেদ এর বড় ভাই
০১৮৩৭-২৭৯৬৪৫ (বিকাশ পার্সোনাল) জাহেদ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত

ব্লাড ক্যান্সারে আক্রান্ত পেকুয়ার লবণচাষী জাহেদ বাঁচতে চায়: সহযোগিতা প্রয়োজন

আপডেট সময় : ০৭:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫