ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলী সৈকতে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযান টেকনাফের ওসিকে কনস্টেবলের সঙ্গে তুলনা যুবদল আহ্বায়ক কাইয়ুমের কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিনামূল্যে চক্ষু স্বাস্থ্য সেবা ক্যাম্প পেকুয়ায় অবৈধ বালু উত্তোলন, পাইপ ও মেশিন জব্দ শুধু উচু ইমারত নয়, ইকো ট্যুরিজমকে গুরুত্ব দিতে হবে- কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পেকুয়ায় দেখা মিলল বিলুপ্তপ্রায় মেছোবাঘ, জনমনে আতঙ্ক লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেফজখানার ছাত্রের মৃত্যু লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেফজখানার ছাত্রের মৃত্যু শেখ হাসিনার চেহারা দেখা যায়নি, অস্থিরতা সৃষ্টিতে বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকিঝুঁকি দেন: স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসৈকতে পানিতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু দুই ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৬ প্রাণ দরিয়ানগরে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ঢাকা থেকে গ্রেপ্তার দেশের ৭ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা ‘শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, চোরাচালানের রুটে বসছে ক্যাম্প’ – স্বরাষ্ট্র মন্ত্রী শহীদ ইশমামের ২য় মৃত্যুবার্ষিকী : ছেলের ছবির সামনে মায়ের আহাজারি, মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবি

ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ আগেই বাংলাদেশের সিরিজ হার

ওয়ানডে সিরিজে দাপট দেখানো বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে। টানা দ্বিতীয় হারে এক ম্যাচ আগেই সিরিজ খুঁইয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে আইরিশ মেয়েরা ১৩৪ রান সংগ্রহ করে। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্য ছুঁতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তাদের ইনিংস ৮৭ রানে থামলে আইরিশরা জয় লাভ করে ৪৭ রানে।

সিলেটে প্রথম ম্যাচ হারলেও দারুণ ব্যাটিং করেছিলেন দুই ওপেনার সোবাহানা মোস্তারি ও দিলারা আক্তার। কিন্তু শনিবার দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন ‍দুজনেই। ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে সোবহানা ১ ও দিলারা ১০ রানে আউট হন। ব্যর্থ হয়েছেন অধিনায়ক জ্যোতিও (৬)। ২২ রানে ৪ উইকেট হারানোর পর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাদের ৪৮ রানের জুটির পর ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্বর্ণা ২১ বলে ২০ রান করে আউট হওয়ার পর শারমিন হাত খুলে খেলার চেষ্টা করেন। কিন্তু অষ্টম উইকেট হিসেবে তিনিও ফেরেন সাজঘরে। ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করা শারমিনের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস। পরের ব্যাটারদের কেউ অবদান রাখতে না পারায় ১৭.১ ওভারে ৮৭ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

আগের ম্যাচের মতো এই ম্যাচেও আইরিশ বোলার ওরলা প্রেন্ডারগাস্ট বাংলাদেশের ব্যাটারদের ভুগিয়েছেন। আগের ম্যাচে ৩ উইকেট নেওয়া এই পেসার আজ নিয়েছেন ১৩ রানে তিন উইকেট। এছাড়া আর্লিন কেলি ও লরা ডিনালি প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। অ্যামি হান্টার (২৩) ও গ্যাবি লুইসের (১৪) ওপেনিং জুটিতেই পেয়ে যায় ৩৪ রান। সেই জুটি ভাঙেন নাহিদা আক্তার। এরপরই ম্যাচ ফেরে বাংলাদেশ। যদিও মাথাব্যথার কারণ হয়ে উঠছিলেন ওরলা। তাকেও ফেরান নাহিদা। আইরিশ এই ব্যাটার ২৫ বলে করেন ৩২ রান। পরে মিডল অর্ডার ব্যাটার ২৫ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৩৪ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন প্রত্যেকে একটি করে উইকেট নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কলাতলী সৈকতে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযান

ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ আগেই বাংলাদেশের সিরিজ হার

আপডেট সময় : ১২:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪