ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ঢাকার ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তানসহ আহত ১৩ কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭ মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ২৫তম শাহাদাত বার্ষিকীতে বিশেষ ক্রোড়পত্র ​পর্দা নামলো পর্যটন মেলার: আগামীতে আরও জাঁকজমকপূর্ণ আয়োজনের দাবি কক্সবাজারে গত ১ বছরে এসেছে ১০ জন বিদেশী পর্যটক! অলংকার মোড়ে দুর্ঘটনা: ট্রাক চাপায় প্রাণ গেল লোহাগাড়ার বাইক আরোহী আক্কাছের ঢাকায় আটক হওয়া জেলা জাসদ সভাপতি টুটুল, যুগ্ম-সম্পাদক মাসুসহ ৫ নেতা মুক্ত লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক

“বৃষ্টি কমলেই বাড়বে গরমের প্রকোপ”

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • 597

প্রকৃতিতে কখনও সূর্যের কাঠফাটা রোদ! আবার কখনও কালো মেঘে ঢাকা আকাশ। মুহূর্তেই ঝরছে বৃষ্টি, বইছে ঝড়ো হাওয়া। এ যেনো প্রকৃতির এক লুকোচুরি খেলা।

বসন্তের বিদায়ে বদলেছে বর্ষপঞ্জি, শুরু হয়েছে নতুন বছর। সাথে এসেছে গ্রীষ্মকাল। তবে এই গ্রীষ্মেই মিলছে বর্ষার ছোঁয়া। তবে প্রকৃতিতে এই বর্ষা দীর্ঘায়িত না হওয়ার কথা জানিয়েছেন কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান।

আবহাওয়া অফিস বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হয়েছে। নদীবন্দরগুলোতে দেখানো হয়েছে ১ নং সতর্কতা সংকেত।

কক্সবাজারের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান টিটিএনকে জানান, লঘুচাপের প্রভাবে শনিবার কক্সবাজারে ৪০ মিলি মিটার বৃষ্টিপাত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টার মধ্যে কক্সবাজারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে সোমবার বৃষ্টিপাতের প্রকোপ কমলে গরমের তীব্রতা বাড়ার আশঙ্কা করেছেন এই আবহাওয়াবিদ।

তিনি আরও বলেন, এপ্রিলের শেষ সপ্তাহে তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মে মাসের শুরুতে তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি বাড়তে পারে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মেরিন ড্রাইভে চান্দের গাড়ি দুর্ঘটনায় ঢাকার ব্যবসায়ী নিহত, স্ত্রী-সন্তানসহ আহত ১৩

“বৃষ্টি কমলেই বাড়বে গরমের প্রকোপ”

আপডেট সময় : ০৭:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫