ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উখিয়া রাইজিং স্টার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপেল মাহমুদের অপকর্মের প্রতিবাদ করায় আমাকে ১০০ কোটি টাকা খরচ করে হত্যার পরিকল্পনা ফাঁস-জাবেদ ইকবাল ইফতার আয়োজন কক্সবাজার জেলা বিএনপির উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​ মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার মহেশখালীতে জমিসংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু চকরিয়ায় মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু উখিয়ায় গৃহবধূ হত্যা: যুবকের দায় স্বীকার মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ কক্সবাজারে পেট্রোল সংকট, স্পিডবোট, পর্যটন, মৎস্য ও পরিবহন খাত নিয়ে শঙ্কা লামায় কাঠ বোঝাই ট্রাক খাদে: নিহত ২ মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটে ১৪ মৃত্যু: নববধূকে নিয়ে বরের আর বাড়ি ফেরা হল না

বিসিবির নতুন সভাপতি বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে আবারও পরিবর্তন এসেছে। ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের পরিচালক পদ প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিসিবির সভাপতির পদে থাকার যোগ্যতা হারান। মূলত পরিচালকদের অনাস্থাই এই পরিবর্তনের নেপথ্যে কাজ করেছে। আটজন পরিচালকের অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এনএসসি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে নেয়। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন কাউন্সিলর মনোনয়ন দেয়, যা তাঁর সভাপতি হওয়ার পথ সুগম করে।

শুক্রবার (৩০ মে) সবার নজর ছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবির পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের অনুমোদন পাওয়ার পর থেকেই তাঁর সভাপতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে তিনি নতুন সভাপতি নির্বাচিত হন। এছাড়াও, নাজমুল আবেদীন ফাহিম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আরেক পরিচালক ফাহিম সিনহা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : আল হিলালের জন্য ম্যানইউ ছাড়ছেন ব্রুনো ফার্নান্দেজ!

উল্লেখ্য, গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় ফারুক আহমেদ বিসিবির সভাপতির চেয়ারে বসেছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে মাত্র ৯ মাসের মাথায় পরিচালকদের অনাস্থার কারণে আবারও বিসিবিতে নেতৃত্ব পরিবর্তন ঘটলো।

সূত্র: চ্যানেল 24

ট্যাগ :

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তাদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিসিবির নতুন সভাপতি বুলবুল

আপডেট সময় : ০৬:২১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫