ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ পুলিশের অভিযানে পেকুয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক ​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং লামায় জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৪৫ ক্রীড়াবিদকে সংবর্ধনা টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১ লোহাগাড়ায় মাদক সেবন করতে গিয়ে ধরা, সাবেক পুলিশ কনস্টেবলসহ দুজনের কারাদণ্ড দুদকের মামলায় টেকনাফ ইউপির সাবেক মেম্বার আব্দুল্লাহ ও তার বাবা আবুল বশরের কারাদন্ড সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম নতুন রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, মতামত দিল আইন মন্ত্রণালয় রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ

আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বহুমুখী প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বৈচিত্র্যময় শিল্প সৃষ্টি, সংগীত ও সাহিত্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করেছেন। আজও বাঙালির জীবনের অনেকটা জুড়ে রবীন্দ্রনাথ। তাঁর সৃষ্টিকর্ম নানাভাবে বাঙালির জীবনকে সমৃদ্ধ করছে।

বিশ্বকবির সৃষ্টির পথ ধরেই বাঙালি ও বাংলাভাষীরা বিশ্ব সাহিত্য, শিল্প ও সংস্কৃতির উজ্জ্বল আয়োজনে মাথা উঁচু করে এগিয়ে চলছেন।

বাংলা সাহিত্যের এই অসামান্য প্রতিভা বাংলা ১২৬৮ সনের ২৫শে বৈশাখ (ইংরেজি ১৮৬১ সালের ৭ মে) পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলা ১৩৪৮ সনের ২২শে শ্রাবণ (১৯৪১ সালের ৭ আগস্ট) কলকাতায় পৈতৃক বাসভবনেই রবীন্দ্রনাথ ঠাকুর শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বাঙালির জীবনে তাই ২২শে শ্রাবণ রবীন্দ্রনাথের প্রেম ও প্রকৃতির পঙক্তির মতোই—‘শ্রাবণের বারিধারা ঝরিছে বিরামহারা, বিজন শূন্য-পানে চেয়ে থাকি একাকী।

বাংলা ১৩৪৮ সনের শ্রাবণ মাসে অসুস্থ হয়ে পড়েন রবীন্দ্রনাথ। ৩০ জুলাই জোড়াসাঁকোর বাড়িতে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। মৃত্যুর কিছুদিন আগেও রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন। ঠাকুরবাড়িতে রোগশয্যায় শুয়ে শুয়ে তিনি বলতেন, তাঁর মুখে বলা সেইসব রচনার অনুলিপিকার ছিলেন রবীন্দ্র স্নেহধন্যা বিশিষ্ট চিত্রশিল্পী ও লেখিকা রানী চন্দ।

মহাপ্রয়াণের মাত্র দিন কয়েক আগে এভাবেই লিখিত হয়েছিল তাঁর শেষ কবিতা, ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’।

রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, ছোটগল্পকার, চিত্রশিল্পী, সংগীতস্রষ্টা, অভিনেতা, কণ্ঠশিল্পী, সমাজসংস্কারক ও দার্শনিক। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। সাহিত্যের সীমা ছাড়িয়ে শিক্ষা, দর্শন, পল্লী ও কৃষি উন্নয়নের মতো নানা বিষয়ে তিনি নিজের মনীষা ও বহুমুখী চিন্তার স্বাক্ষর রেখেছেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা ও সাহিত্যকর্ম বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বিভিন্নভাবে অনুপ্রেরণা জুগিয়েছে।

তাঁর ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ বাংলাদেশের জাতীয় সংগীত।
বিশ্বকবির ৮৪তম প্রয়াণ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং বেসরকারি টেলিভিশনগুলো এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা ও নাটক প্রচার করবে।

রবীন্দ্র প্রয়াণ দিবসে আজ বুধবার সন্ধ্যা ৭টায় ছায়ানটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। ছায়ানটের ট্রাস্টি সারওয়ার আলী কালের কণ্ঠকে জানান, অনুষ্ঠানে গীতি আলেখ্যসহ নানা আয়োজন থাকছে।

এদিকে বাংলা একাডেমির আয়োজনে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে আগামীকাল বৃহস্পতিবার। বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে হবে অনুষ্ঠানটি। এতে মূল বক্তা থাকবেন গবেষক ও সমালোচক অধ্যাপক বেগম আকতার কামাল। আলোচনা করবেন কবি ও লেখক ড. মাহবুব হাসান, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও বাংলা একাডেমির সচিব মো. সেলিম রেজা। বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে আবৃত্তি ও রবীন্দ্রসংগীত পরিবেশনা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আজ

আপডেট সময় : ০১:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫