ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছিনতাইয়ের প্রস্তুতিকালে কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আহত কানাডার হাইকমিশনে প্রদর্শিত হলো কক্সবাজারের তরুণদের নির্মিত চলচ্চিত্র ফুটপাত হকারমুক্ত করা জনদাবি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে’  মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হচ্ছে আন্তর্জাতিক কফি দিবস আজ ১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা! কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম

বিদ্যা ও জ্ঞানের আরাধনায় মুখর কক্সবাজার—নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০১:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • 251

নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মন্দির ও ব্যক্তিগত উদ্যোগে এ পূজার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। ধর্মীয় আবহে ভক্তদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম এ ধর্মীয় উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় তারা কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান।

হিন্দু ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি অনুযায়ী, এই দিনটিতেই দেবী সরস্বতীর আবির্ভাব হয়েছিল। দিনটি ‘বসন্ত পঞ্চমী’ নামেও পরিচিত। জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় বিশেষ করে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে পূজার আয়োজন করে থাকেন।

শহরের কেন্দ্রীয় কালিবাড়ি, সরস্বতী বাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম, বৈদ্যঘোনা সহ বিভিন্ন মণ্ডপ মিলিয়ে শতাধিক স্থানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়া কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার মেডিক্যাল কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, কক্সবাজার সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন করতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানান, তারা বিদ্যাদেবীর কাছে বিদ্যা ও জ্ঞানার্জনের প্রার্থনা করেছেন। পাশাপাশি সবার জন্য মঙ্গল ও কল্যাণ কামনা করেন তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ছিনতাইয়ের প্রস্তুতিকালে কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার

বিদ্যা ও জ্ঞানের আরাধনায় মুখর কক্সবাজার—নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।

আপডেট সময় : ০১:০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬